ঢাকা রবিবার, ৩০ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫ কাউখালীতে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ইউএনও’র কাছে ১০ ইউপি সদস্যর স্মারকলিপি উজিরপুর প্রেসক্লাবের সাধারণ সভা বরিশাল নগরীর আলেকান্দায় বাবুল মৃধার স্ত্রীর ইন্তেকাল, এসএম জাকির হোসেনের শোক বরিশাল দক্ষিণ জেলা ও মহানগর মুক্তিযুদ্ধের প্রজন্মের কমিটি অনুমোদন উজিরপুরে আলফা, মাহিন্দ্রা ও অটো শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভা  হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ
  • বরগুনায় ১৫০ জেলে আটক, ৩৫ ট্রলার জব্দ

    বরগুনায় ১৫০ জেলে আটক, ৩৫ ট্রলার জব্দ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নিষেধাজ্ঞা অমান্য করে পায়রা নদীতে মাছ ধরার অভিযোগে বরগুনার তালতলীতে অভিযান চালিয়ে ৩৫টি ট্রলারসহ ১৫০ জেলেকে আটক করেছে টাস্কফোর্স।

    শুক্রবার (২৪ অক্টোবর) ভোর পর্যন্ত এ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ, কোস্টগার্ড ও নৌ-পুলিশের যৌথ দল।

    মৎস্য বিভাগ জানায়, নিষেধাজ্ঞার শেষ সময় ঘনিয়ে আসায় অনেক জেলে আগেভাগে নদীতে নামার প্রস্তুতি নেয়। গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাতে প্রশাসনের বিভিন্ন সংস্থার যৌথ উদ্যোগে পায়রা নদীর বিভিন্ন পয়েন্টে টানা অভিযান চালানো হয়। এ সময় ৩৫টি ট্রলারসহ ১৫০ জন জেলেকে আটক করা হয়। পরে তাদের ট্রলারসহ তালতলী উপজেলার জয়ালভাঙা এলাকায় নিয়ে আসা হয়। এছাড়া প্রতিটি ট্রলারের মালিককে এক হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। জব্দ সব ট্রলার স্থানীয় ইউপি সদস্যদের জিম্মায় শুক্রবার রাত ১২টা পর্যন্ত আটক রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

    এ বিষয়ে তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেবক দত্ত বলেন, রাতভর পায়রা নদীতে অভিযান চালিয়ে এসব জেলেদের মাছ শিকার করার সময় হাতে নাতে আটক করা হয়েছে। মা ইলিশ রক্ষার নিষেধাজ্ঞা অমান্য করার অপরাধে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

    এ বিষয়ে বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা মো. মহসীন বলেন, ‘নিষেধাজ্ঞা যথাযথভাবে বাস্তবায়ন নিশ্চিত করতে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ, নৌপুলিশ ও কোস্টগার্ড শুরু থেকে তৎপর ছিল। নিষেধাজ্ঞা শেষ না হওয়া পর্যন্ত আমাদের অভিযান অব্যাহত থাকবে।’

    চলতি মাসের ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত দেশের সব নদী ও উপকূলে মা ইলিশ রক্ষায় ২২ দিনের জন্য মাছ শিকারে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ