ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯ নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার জান্নাতুল বানাত মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও ত্রিমাসিক অভিভাবক সমাবেশ  বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত
  • কলাপাড়ায় প্রতারনা মামলায় প্রধান শিক্ষক শ্রীঘরে

    কলাপাড়ায় প্রতারনা মামলায় প্রধান শিক্ষক শ্রীঘরে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর কলাপাড়ায় অর্থ আত্মসাৎ ও প্রতারনার মামলায় খেপুপাড়া সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রহিমকে কারাগারে প্রেরণের আদেশ দিয়েছেন আদালত। কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট শোভন শাহরিয়ার’র আদালত রবিবার (২৭ জুন) প্রধান শিক্ষক আবদুর রহিম’র জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে প্রেরণের এ আদেশ প্রদান করেন। 

    একই আদেশে বিজ্ঞ আদালত মামলার অপর দু’আসামীর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করেছেন। এর আগে আবদুর রহিম অর্থ আত্মসাৎ ও প্রতারনার মামলায় ১৭ ডিসেম্বর ২০২০ বাদীর সাথে আপোষ শর্তে বিজ্ঞ আদালতের অনুকম্পায় জামিন লাভ করেন। 

    দীর্ঘদিনেও বাদীর সাথে আপোষ না করায় রবিবার মামলার ধার্য তারিখে মামলাটি কার্য তালিকায় এলে বিজ্ঞ আদালত তার জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে প্রেরনের আদেশ দেন। প্রসংগত, প্রধান শিক্ষক আবদুর রহিম, তার ভাই ফার”ক ও ভাতিজা হালিম সহ পরিবারের ৫ জন কুয়াকাটার ব্যবসায়ী মিলন হাওলাদার ও তার ব্যবসায়ী বন্ধু আবদুস সোবাহান’র নিকট থেকে ২০ আগষ্ট ২০১৬ লতাচাপলি মৌজার ৪০ শতাংশ জমি বিক্রয়ের জন্য ৩০০ টাকার নন জুডিসিয়াল ষ্ট্যাম্পে স্বাক্ষর করে ১৩ লক্ষ টাকা গ্রহন করেন। 

    এরপর দীর্ঘদিনেও বাদীর পাওনা টাকা ও তার অনুকূলে উক্ত পরিমান সম্পত্তির দলিল রেজিষ্ট্রী করে না দেয়ায় বাদী মহিপুর থানা পুলিশ ও স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি কলাপাড়া ইউএনও কে বিষয়টি জ্ঞাত করার পরও কোন ফয়সালা না পাওয়ায় ১৩ ফেব্রয়ারী, ২০২০ বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেন। 

    এরপর বিজ্ঞ আদালত মামলার অভিযোগের বিষয়ে কলাপাড়া সহকারী কমিশনার (ভ‚মি)কে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। তদন্ত প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়ায় ১৪ ডিসেম্বর ২০২০ বিজ্ঞ আদালত আ: রহিম সহ তিন জনের বির”দ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করেন। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ