ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯ নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার জান্নাতুল বানাত মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও ত্রিমাসিক অভিভাবক সমাবেশ  বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড 
  • সম্মিলিত পেশাজীবী পরিষদের কমিটি বিলুপ্ত

    সম্মিলিত পেশাজীবী পরিষদের কমিটি বিলুপ্ত
    ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আহ্বায়ক প্রফেসর ডা. এম জাহিদ হোসেন এবং সদস্যসচিব কাদের গনি চৌধুরীর নেতৃত্বাধীন বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের বর্তমান কমিটি বিলুপ্ত করেছে বিএনপি। একই সঙ্গে আগামী ৯০ দিনের মধ্যে সংগঠনের সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠানের জন্য ১১ সদস্যের একটি প্রস্তুতি কমিটিও করা হয়েছে।

    সোমবার (১ সেপ্টেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

    এতে বলা হয়, আগামী ৯০ দিনের মধ্যে পরিষদের সম্মেলন ও পরিষদ গঠনের জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


    এ জন্য বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাইল জবিহউল্লাহকে আহ্বায়ক করে ১১ সদস্যের সম্মেলন ও কাউন্সিল প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে।

    কমিটির অন্য সদস্যরা হলেন ব্যারিস্টার কায়সার কামাল (আইনজীবী ফোরাম), অধ্যাপক মোর্শেদ হাসান খান (ইউট্যাব), কাদের গনি চৌধুরী (বিএফইউজে), শাহরিন ইসলাম তুহিন (এ্যাব), জহিরুল ইসলাম শাকিল (ড্যাব), অধ্যাপক আবদুস সালাম (ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দল), অধ্যাপক মোস্তাফিজ (এইবি), জাকির হোসেন (শিক্ষক কর্মচারী ঐক্যজোট), রফিকুল ইসলাম (জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট) ও মোকসেদুল মোমিনিন মিথুন (আমরা বিএনপি পরিবার)।

    পরিষদের সম্মেলন ও কাউন্সিল প্রস্তুতি কমিটির সদস্য মোকসেদুল মোমেনিন মিথুন এ কমিটির দাপ্তরিক দায়িত্ব পালন করবেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ