ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • হারানো অস্ত্র উদ্ধারে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা করলো র‍্যাব-৮ বাকেরগঞ্জে বাগবিতণ্ডার জেরে যুবককে কুপিয়ে হত্যা  এক রাজা ইলিশ ১৬ হাজারে বিক্রি বিদেশ থেকে বাবার আনা আখরোট দিলো সহপাঠীদের, খেয়ে হাসপাতালে ৭ ছাত্রী ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠন, এপিবিএনের ক্ষমতা বৃদ্ধি খাতা পুনর্নিরীক্ষণে বদলে গেলো বরিশালের ৩ হাজারের বেশি শিক্ষার্থীর ফল ফলজ-বনজ বৃক্ষে বরিশালকে সবুজ বেষ্টনীতে আচ্ছাদিত করা হবে: বিভাগীয় কমিশনার বরিশালে পুলিশ হেফাজতে নারীর মৃত্যু, হত্যার অভিযোগ স্বামীর বরিশালে ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় সিরিজ

    ইকবালের তোপে জিম্বাবুয়েকে ধসিয়ে জয়ে ফিরলো বাংলাদেশ

    ইকবালের তোপে জিম্বাবুয়েকে ধসিয়ে জয়ে ফিরলো বাংলাদেশ
    ছবি: সংগৃহীত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    অনূর্ধ্ব-১৯ দলের ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে টানা জয়ের পর গতকাল বৃহস্পতিবার প্রথম হার দেখেছিল বাংলাদেশ। পরের দিনই জিম্বাবুয়েকে পেয়ে ধসিয়ে দিলো। দুই দলের ইনিংস মিলিয়ে চল্লিশ ওভারও খেলা হয়নি। হারারেতে স্বাগতিকদের ৮৯ রানে অলআউট করে ৮ উইকেটে জিতেছে বাংলাদেশ।

    ইকবাল হোসেন ইমনের তোপে ২২.৩ ওভারে অলআউট হয় জিম্বাবুয়ে। ১৫.১ ওভারে ২ উইকেটে ৯১ রান করে সিরিজে তৃতীয় জয় পায় বাংলাদেশ।


    ইকবালের সঙ্গে স্বাধীন ইসলাম ও সানজিদ মজুমদারও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। দুজনেই দুটি করে উইকেট পান। ইকবাল ৬.৩ ওভারে ২৭ রান দিয়ে সর্বোচ্চ চার উইকেট নেন।

    জিম্বাবুয়ের পক্ষে কেবল ব্র্যান্ডন এন্দিয়েনি (২০), সিমবারাশে মুজেঙ্গেরে (১১) ও তাতেন্দা চিমুগোরো (১৬) দুই অঙ্কের ঘরে রান করেন।

    লক্ষ্যে নেমে ইনিংসের ষষ্ঠ বলে রিফাত বেগ ডাক মারলেও সহজ জয় পেয়েছে বাংলাদেশ। আজিজুল হাকিম ৪৭ রানে অপরাজিত ছিলেন। বাংলাদেশ অধিনায়কের সঙ্গে ৫২ রানের অবিচ্ছিন্ন জুটিতে ২১ রান করেন রিজান হোসেন। কালাম সিদ্দিকী খেলেন ২০ রানের ইনিংস।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ