ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • শেবাচিমে অভিযান, ব্যাগ রেখে পালালেন ওষুধ কোম্পানির প্রতিনিধিরা

    শেবাচিমে অভিযান, ব্যাগ রেখে পালালেন ওষুধ কোম্পানির প্রতিনিধিরা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে অপ্রতিরোধ্য ওষুধ কোম্পানির প্রতিনিধিদের দৌরাত্ম্য ঠেকাতে যৌথ অভিযান চালিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এসময় অভিযান দেখেই সব ফেলে পালিয়ে যান বিভিন্ন ওষুধ কোম্পানির প্রতিনিধিরা।

    পরে বিভিন্ন কোম্পানির ৬৯ জন রিপ্রেজেন্টেটিভ বা প্রতিনিধির ফেলে যাওয়া অফিসিয়াল ব্যাগ ও চিকিৎসকদের জন্য আনা বিপুল পরিমাণ উপঢৌকন জব্দ করে হাসপাতাল কর্তৃপক্ষ।

    শনিবার সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত পুলিশ ও আনসার বাহিনীর সমন্বয়ে আন্তঃ ও বহিঃর্বিভাগে পরিচালিত এ অভিযানের নেতৃত্ব দেন হাসপাতালটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. একেএম মশিউল মুনীর।

    পরে নিয়ম বহির্ভূতভাবে আর হাসপাতালে প্রবেশ এবং বিশৃঙ্খলার কারণ হবেন না মর্মে মুচলেকা দিয়ে দুপুর ২টার দিকে জব্দ করা ব্যাগ ও উপঢৌকনগুলো ছাড়িয়ে নিয়ে যান ওষুধ কোম্পানির লোকেরা। পরবর্তীতে নির্দেশনা অমান্য হলে কোম্পানির প্রতিনিধিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করেছেন হাসপাতাল পরিচালক।

    জানা গেছে, দীর্ঘদিন ধরেই দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ শেবাচিম হাসপাতালে রোগীদের চিকিৎসা সেবায় বিঘ্ন সৃষ্টি করে আসছে বিভিন্ন ওষুধ কোম্পানির দুই শতাধিক প্রতিনিধি। রোগীদের চিকিৎসা ব্যবস্থাপত্র নিয়ে টানাহেচড়া, ব্যবস্থাপত্রের ছবি তোলাসহ নানাভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করে আসছিল তারা।

    শুধু তাই নয়, ওষুধ কোম্পানির প্রতিনিধিরা হাসপাতালের অভ্যন্তরে চিকিৎসকের চেম্বারে সহকারীর চেয়ারে বসে রোগীদের ব্যবস্থাপত্র চেক করেন। আবার রোগী দেখার মধ্যেই চিকিৎসকের চেম্বারে ঢুকে পড়ে ভিজিট শুরু করেন তারা। সব মিলিয়ে ওষুধ কোম্পানির লাগামহীন দৌরাত্ম্যে হাসপাতালজুড়ে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়।

    তাদের এই বিশৃঙ্খলা নিজেই প্রত্যক্ষ করেন হাসপাতালটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. একেএম মশিউল মুনীর। ইতোপূর্বে তাদের নিয়ম মেনে চিকিৎসক ভিজিটের নির্দেশনা দেন তিনি। কিন্তু সেই নির্দেশনা উপেক্ষা করেন ওষুধ কোম্পানির প্রতিনিধিরা।

    তাই শনিবার সকাল ১০টায় হঠাৎ করেই থানা পুলিশ এবং নিজস্ব আনসার বাহিনীর সদস্যদের নিয়ে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের বিরুদ্ধে অভিযানে নামেন ব্রিগেডিয়ার জেনারেল ডা. মশিউল মুনীর। তবে অভিযান দেখেই নিজেদের ব্যাগ এবং উপঢৌকন রেখে দৌঁড়ে পালান কোম্পানির প্রতিনিধিরা। পরে তাদের ব্যাগ এবং উপঢৌকনগুলো জব্দ করা হয়।

    হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. একেএম মশিউল মুনীর জানিয়েছেন, হাসপাতালে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের বিষয়ে একটি পূর্ব নির্দেশনা রয়েছে। তারা প্রতি সপ্তাহের শনিবার এবং মঙ্গলবার দুপুর ১টার পর হাসপাতালের অভ্যন্তরে চিকিৎসক ভিজিট করতে পারবে। কিন্তু সেই নির্দেশনা তারা না মেনে বিশৃঙ্খলার সৃষ্টি করছে। এজন্য শনিবার অভিযান পরিচালনা করেছেন তারা। ভবিষ্যতে তারা নিয়ম ভঙ্গ করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ