ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩
  • দুর্যোগপূর্ণ আবহাওয়া: ভোলার ১০ রুটে লঞ্চ চলাচল বন্ধ

    দুর্যোগপূর্ণ আবহাওয়া: ভোলার ১০ রুটে লঞ্চ চলাচল বন্ধ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে দেশের চার সমুদ্র বন্দরকে ৩ নম্বর এবং নৌ বন্দরকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।  

    দুর্ঘটনার ঝুঁকি এড়াতে বন্ধ রয়েছে ভোলার অভ্যন্তরীণ ১০ রুটের লঞ্চ চলাচল।

    সোমবার (১৪ জুলাই) সকাল থেকে এ নির্দেশনা দিয়েছে বিআইডব্লিটিএ।

    রুটগুলো হলো- ভোলা-লক্ষ্মীপুর, দৌলতখান-আলেকজান্ডার, মির্জাকালু-আলেকজান্ডার, বেতুয়া-ঢাকা, তজুমদ্দিন-মনপুরা, বেতুয়া-মনপুরা, হাতিয়া-ঢাকা, তজুমদ্দিন-চর জহিরউদ্দিন, হাকিমুদ্দিন-মনপুরা-চর জহিরউদ্দিন।

    ভোলা নৌ বন্দরের সহকারী পরিচালক (বিআইডব্লিটিএ) রিয়াদ হোসেন জানান, সমুদ্র এবং নৌ বন্দরে সতর্কতা সংকেত জারি থাকায় সকাল ১০টার পর থেকে জেলার অভ্যন্তরীণ সব রুটে লঞ্চ চলাচল বন্ধ করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব রুটে লঞ্চ চলাচল বন্ধ থাকবে। তবে ভোলা-ঢাকা এবং ভোলা-বরিশালসহ অন্যান্য রুটে লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে।

    এদিকে লঞ্চ চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। অনেকেই গন্তব্যে যেতে না পেরে ফিরে গেছেন।

    অপরদিকে গত ২৪ ঘণ্টায় জেলায় ৪৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন শ্রমজীবী মানুষ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ