ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ভুল ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশে গণমাধ্যমকে সতর্ক করলো তথ্য অধিদপ্তর শিক্ষাভবনে তালাবদ্ধ ব্যারিকেড, সামনে আন্দোলনকারী শিক্ষার্থীরা দেশের সব মাদরাসায় ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ পালনের নির্দেশ বায়ুদূষণে বছরে ৮৮ হাজারের বেশি মানুষ মারা যান : জাবির গবেষণা বরগুনায় এক মাসেও উদ্ধার হয়নি ব্যবসায়ীর মাথা বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত বরিশালের ৫ জেলাসহ ৪৩ জেলা, ডুবেছে ১ লাখ ১৪ হাজার হেক্টরের ফসল বরিশালে মাদক মামলায় রোহিঙ্গা তরুণীর ৩ বছরের কারাদণ্ড শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ মেহেন্দীগঞ্জে প্রবেশপত্রের সঙ্গে অসংগতি থাকায় এইচএসসি পরীক্ষা দিতে পারেনি রিপা মুলাদীতে রাস্তা বন্ধ করে দেওয়ায় সেতুর নিচ দিয়ে চলাচল ২০০ পরিবারের 
  • সাবেক এমপি শম্ভুর জমি ক্রোক ‍ও ১৬ ব্যাংক হিসাব ফ্রিজ

    সাবেক এমপি শম্ভুর জমি ক্রোক ‍ও ১৬ ব্যাংক হিসাব ফ্রিজ
    ধীরেন্দ্র দেবনাথ শম্ভু/ ফাইল ছবি 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনা-১ আসনের সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর নামে থাকা ২ কোটি ৩৭ লাখ ৪০ হাজার টাকা মূল্যের জমি ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। এছাড়া ব্যাংকের ১৬ হিসাবে ৫ কোটি ৩৪ লাখ ১৭ হাজার ৫৭ টাকাও ফ্রিজ করার আদেশ দেওয়া হয়েছে।

    দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন। এছাড়া ব্যাংকে ৫ কোটি ২৮ লাখ ২৭ হাজার ৭২৫ টাকার সঞ্চয়পত্র ও গাড়ি ক্রয় বাবদ টাকা ফ্রিজ করা হয়েছে।

    গণমাধ্যমকে দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

    এদিন দুদকের পক্ষে সংস্থাটির উপ সহকারী পরিচালক খায়রুল হাসান এসব সম্পদ ক্রোক ও ফ্রিজ চেয়ে আবেদন করেন। 

    আবেদনে বলা হয়, বরগুনা-১ আসনের সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংঙ্গতিপূর্ণ ৫ কোটি ৪১ লাখ ২০ হাজার ১২৫ টাকার সম্পদ অর্জন ও দখলে রাখাসহ নিজ নামীয় মোট ১৬টি ব্যাংক হিসাবে ৪১ কোটি ৯৩ লাখ ২৫ হাজার ৭০২ টাকার অস্বাভাবিক লেনদেনের মাধ্যমে অপরাধলব্ধ অবৈধ অর্থ হস্তান্তরে দুদকের মামলা দায়ের করা হয়ছে। তদন্তে এসব সম্পদ পাওয়া গেছে। তারা এগুলো বেহাত করার চেষ্টা করছেন। তাই উল্লেখিত সম্পদ ক্রোক ও ফ্রিজ করা প্রয়োজন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ