ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাবুগঞ্জের ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ছাত্রদল নেতা মাহফুজুল আলম মিঠু  পাথরঘাটায় বলেশ্বর নদীতে ৯ যাত্রী নিয়ে বন বিভাগের ট্রলারডুবি, নিখোঁজ ১ শিক্ষামন্ত্রীর পদত্যাগের এক দফা দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ পিরোজপুরে হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন পিরোজপুরে ঝর্ণা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হাই কোর্টে খালাস আগৈলঝাড়া থানায় হামলা মামলার আসামি ঢাকায় ডিবির হাতে গ্রেফতার মন্ত্রীর পদত্যাগের দাবি বাদ, ছয় দফা দাবি নিয়ে সচিবালয়ে ৬ শিক্ষার্থী ভুল ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশে গণমাধ্যমকে সতর্ক করলো তথ্য অধিদপ্তর শিক্ষাভবনে তালাবদ্ধ ব্যারিকেড, সামনে আন্দোলনকারী শিক্ষার্থীরা দেশের সব মাদরাসায় ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ পালনের নির্দেশ
  • আল্লামা জাফরির হুঁশিয়ারি

    ইরানে হামলা হলে পাকিস্তানে কোনো মার্কিনি থাকবে না

    ইরানে হামলা হলে পাকিস্তানে কোনো মার্কিনি থাকবে না
    ছবি: সংগৃহীত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে একজন ধর্মীয় নেতা এবং একজন মারজা (ধর্মীয় কর্তৃপক্ষ) হিসেবে বর্ণনা করেছেন পাকিস্তানি সিনেটের সদস্য আল্লামা রাজা নাসির আব্বাস জাফরি।

    আল্লামা জাফরি উল্লেখ করেছেন, ধর্মীয় কর্তৃপক্ষ একটি ফতোয়া (ধর্মীয় ফরমান) জারি করেছে যাতে বলা হয়েছে যে, কেউ যদি খামেনিকে হুমকি দেয় সে আল্লাহর শত্রু, যার শাস্তি ইসলামে মৃত্যুদণ্ড।


    প্রেস টিভির বরাত দিয়ে সংবাদ সংস্থা মেহের জানিয়েছে, পাকিস্তানি এই সিনেটর বলেছেন, ‘ট্রাম্প এবং নেতানিয়াহুর জানা উচিত যে যদি কোনো আক্রমণ করা হয়, তবে তা কেবল ইরানের ওপর আক্রমণ হবে না এবং বিশ্বের সব মুসলিম এর জবাব দেবে।
     
    আল্লামা রাজা নাসির আব্বাস জাফরি আরও বলেন,  আমরা পাকিস্তানেও এর জবাব দেব; যদি এমন কোনো পদক্ষেপ নেয়া হয়, তাহলে কোনো আমেরিকান পাকিস্তানে থাকবে না। যখন তারা (ট্রাম্প এবং নেতানিয়াহু) কোনো আইন মানে না, তখন আমরাও চুপ থাকব না।
     
    এর আগে গেল রোববার, ইরানের জ্যেষ্ঠ ধর্মীয় নেতা গ্র্যান্ড আয়াতুল্লাহ নাসের মাকারেম শিরাজি এবং গ্র্যান্ড আয়াতুল্লাহ হোসেইন নুরি-হামেদানি আয়াতুল্লাহ খামেনির ওপর যেকোনো আক্রমণ বা হুমকির বিরুদ্ধে ফতোয়া জারি করেন।
     
    তারা বলেন, কোনো ব্যক্তি বা সরকার যদি ইসলামী উম্মাহ এবং এর সার্বভৌমত্বের ক্ষতি করার জন্য নেতৃত্ব এবং ধর্মীয় কর্তৃত্বকে হুমকি দেয় বা আক্রমণ করে, তাদের বিরুদ্ধে ‘সংঘর্ষের রায়’ কার্যকর হবে। 
     
    সূত্র: মেহের নিউজ


     


    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ