ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩
  • বিচারকের সঙ্গে অসদাচরণ: আইনজীবীর ৭ দিনের কারাদণ্ড

    বিচারকের সঙ্গে অসদাচরণ: আইনজীবীর ৭ দিনের কারাদণ্ড
    ছবি: সংগৃহীত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের এক বিচারকের সঙ্গে অসদাচরণের অভিযোগে ঢাকা আইনজীবী সমিতির এক আইনজীবীকে সাত দিন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এর কিছুক্ষণ পরে আপিলের শর্তে তার জামিনের আবেদন মঞ্জুর করা হয়েছে।

    বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টের ৯ নম্বর আদালতের বিচারক মিনহাজুর রহমানের আদালত এই দণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত আইনজীবীর নাম অ্যাডভোকেট মোকসেদ আলী আকন্দ।

    ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। 

    তিনি বলেন, আমরা ওই আইনজীবীর কারাদণ্ডের খবর পেয়ে সংশ্লিষ্ট আদালতে জামিন শুনানি করার জন্য যাই। কারাদণ্ডের বিরুদ্ধে আপিলের শর্তে মোকসেদ আলীর জামিনের আবেদন করি।

    তিনি আরও বলেন, শুনানি শেষে আদালত আইনজীবীর বয়স বিবেচনায় আগামী ৭ দিনের মধ্যে আপিলের শর্তে ৫০০ ঢাকার মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন।


    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ