ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩
  • ‌‌‍‍'হাসিনার বিচারে যত সময় প্রয়োজন সেই গতিতেই এগোচ্ছে'

    ‌‌‍‍'হাসিনার বিচারে যত সময় প্রয়োজন সেই গতিতেই এগোচ্ছে'
    শেখ হাসিনা/ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের বিচারে যতটুকু সময় প্রয়োজন সেই গতিতেই বিচার এগোচ্ছে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. তাজুল ইসলাম।

    সোমবার (৩০ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

    তাজুল ইসলাম বলেন, বিচারের জন্য যতটুকু সময় প্রয়োজন বিচার সেই গতিতে এগোচ্ছে। এটাকে দ্রুততম সময়ের মধ্যে নিষ্পত্তি করা এবং পাশাপাশি ন্যায়বিচারের সব স্ট্যান্ডার্ড মেইনটেইন করা এ দুটোকে মেইনটেইন করে আমরা চলছি।

    এতে কতদিন সময় লাগছে, এ বিষয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই বলেও মন্তব্য করেন চিফ প্রসিকিউটর।

    তিনি বলেন, বিচারকে ন্যায়বিচারের মাধ্যমে সমাপ্ত করতে হবে। সেজন্য তাড়াহুড়ো করে মোবাইল কোর্টের মত মামলার বিচার শেষ করা এখানে সম্ভব নয়।

    তাজুল ইসলাম বলেন, বাকি বিচার প্রক্রিয়া কতটা দ্রুত এগোবে এইটা আদালত নির্ধারণ করবেন। আমরা একদিনও বেশি সময় নিচ্ছি না, নেবোও না। যথাসময়ে বিচার শেষ করার জন্য যা করা দরকার আমরা সেটা করবো। বাকিটা নির্ভর করবে আদালতের কার্যধারার ওপর।

    আগামীকাল মঙ্গলবার (১ জুলাই) শেখ হাসিনার বিরুদ্ধে অভ্যুত্থানকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ গঠন করা হবে কি না সে বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ