ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯ নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার জান্নাতুল বানাত মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও ত্রিমাসিক অভিভাবক সমাবেশ  বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত
  • রোববার সাবেক তিন সিইসির নামে মামলা দেবে বিএনপি

    রোববার সাবেক তিন সিইসির নামে মামলা দেবে বিএনপি
    ছবি: সংগৃহীত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অন্যান্য নির্বাচন কমিশনারদের নামে রোববার (২২ জুন) মামলা দেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।

    শনিবার (২১ জুন) দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেন।

    তিনি বলেন, মামলার আবেদনের কপি নিয়ে একটি প্রতিনিধিদল প্রথমে নির্বাচন কমিশনে (ইসি) যাবে। এরপর তারা বেলা পৌনে ১১টায় শেরেবাংলা থানায় মামলার আবেদন করবেন।

    বিএনপির তিন সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্বে থাকবেন দলটির কেন্দ্রীয় কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

    আওয়ামী লীগ সরকারের আমলে নির্বাচনগুলোতে দায়িত্বে থাকা নির্বাচন কমিশন ও কর্মকর্তাদের বিরুদ্ধে অনিয়মের তদন্ত করতে ইতোমধ্যে অন্তর্বর্তী সরকার সিদ্ধান্ত দিয়েছে।

    ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচন সিইসি কাজী রকিবউদ্দীন আহমদের নেতৃত্বাধীন কমিশনের অধীন, ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচন সিইসি কেএম নূরুল হুদার অধীন ও ২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সিইসি কাজী হাবিবুল আউয়ালের অধীন কমিশন সম্পন্ন করেছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ