ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯ নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার জান্নাতুল বানাত মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও ত্রিমাসিক অভিভাবক সমাবেশ  বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত
  • গণফোরামের সভাপতি মোস্তফা মোহসীন মন্টু মারা গেছেন

    গণফোরামের সভাপতি মোস্তফা মোহসীন মন্টু মারা গেছেন
    গণফোরামের সভাপতি মোস্তফা মোহসিন মন্টু/ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশের প্রবীণ রাজনীতিবিদ ও গণফোরামের সভাপতি মোস্তফা মোহসীন মন্টু আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

    রোববার (১৫ জুন) বিকেল ৫টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৭৯ বছর।

    গণফোরামের প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ উল্লাহ মধু গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

    তিনি বলেন, মোস্তফা মোহসীন মন্টু অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন। শেষ মুহূর্তে ছিলেন লাইফ সাপোর্টে। বিকেল ৫টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

    মোস্তফা মোহসীন মন্টু ছিলেন একাধারে মুক্তিযোদ্ধা ও মধ্যপন্থি রাজনৈতিক আদর্শের প্রবক্তা। এক সময় আওয়ামী লীগের সংসদ সদস্য হলেও পরে তিনি গণফোরামের নেতৃত্বে যুক্ত হয়ে সংসদীয় গণতন্ত্র এবং সংলাপনির্ভর রাজনীতির পক্ষে সক্রিয় ভূমিকা রাখেন।


    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ