ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • কাউখালিতে গবাদিপশু নিয়ে দূরচিন্তায় খামারীরা

    কাউখালিতে গবাদিপশু নিয়ে দূরচিন্তায় খামারীরা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুর জেলার কাউখালি খামারী, ব্যক্তি মালিক ও গবাদি পশু ব্যবসায়ী পর্যায়ে যারা পশু পালন করছেন তারা এখন দূরচিন্তায় রয়েছেন।

    জানা গেছে এ উপজেলায় গত দুই সপ্তাহ ধরে লামফ্রি স্কীন ডিজিস ভাইরাস রোগে আক্রান্ত হয়ে প্রায় দেড়শ গবাদি পশু। এর মধ্যে  মারা গেছে অনেকগুলো বলে জানা গেছে।  

    এ রোগ হলে গরুর জ্বর, মুখে, পায়ে, পেটেসহ বিভিন্ন জায়গায় ক্ষত দেখা যায়। এ সর্ম্পকে এক খামারী জানায়, তার ৭/৮ টি গরুর মধ্যে ৩ টি গরু এ রোগে আক্রান্ত হয়ে ইতিমধ্যে মৃত্যুর মুখমুখি রয়েছে। পশু হাসপাতাল সূত্রে জানা যায়, এ রোগে আক্রন্ত হলে গবাদিপশুকে বাচানোর সম্ভাবনা কম থাকে। এক গৃহস্ত পরিবার  জানান তাদের দুইটি গরু দীর্ঘদিন চিকিৎসার পড়েও বাঁচানো যায় নি।

    এ ব্যাপারে উপজেলা প্রাণী সম্পদ হাসপাতালের উপসহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা  জানান, এ রোগে এ উপজেলায় ৩ থেকে ৪ হাজার পশু আক্রান্ত হওয়ার খরব পেয়েছেন। এই রোগে ১৫ দিন থেকে ছয় মাসের বাছুর গরু বেশি আক্রান্ত হয়। উপজেলায় ১ থেকে দেড়শতাধিক গরু মারা যাওয়ার সম্ভাবনা রয়েছে। 

    এ রোগের চিকিৎসার কোনো ভ্যাকসিন পাওয়া যায়নি। এ রোগের লক্ষণ মুখ থেকে লালা পড়ে, গায়ে জ্বর  ও শরীরে ক্ষত দেখা যায়। এ রোগের প্রতিশোধক কোনো টিকা এবং চিকিৎসার কোনো ব্যবস্থা এখানো বের না হওয়ায় দেশ ব্যাপি এ রোগ মহামারী আকার ধারন করছে বলেন তিনি। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ