ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাবুগঞ্জের ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ছাত্রদল নেতা মাহফুজুল আলম মিঠু  পাথরঘাটায় বলেশ্বর নদীতে ৯ যাত্রী নিয়ে বন বিভাগের ট্রলারডুবি, নিখোঁজ ১ শিক্ষামন্ত্রীর পদত্যাগের এক দফা দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ পিরোজপুরে হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন পিরোজপুরে ঝর্ণা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হাই কোর্টে খালাস আগৈলঝাড়া থানায় হামলা মামলার আসামি ঢাকায় ডিবির হাতে গ্রেফতার মন্ত্রীর পদত্যাগের দাবি বাদ, ছয় দফা দাবি নিয়ে সচিবালয়ে ৬ শিক্ষার্থী ভুল ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশে গণমাধ্যমকে সতর্ক করলো তথ্য অধিদপ্তর শিক্ষাভবনে তালাবদ্ধ ব্যারিকেড, সামনে আন্দোলনকারী শিক্ষার্থীরা দেশের সব মাদরাসায় ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ পালনের নির্দেশ
  • পাকিস্তান উত্তেজনা বাড়ালে ভারত প্রতিশোধ নিতে প্রস্তুত: অজিত দোভাল

    পাকিস্তান উত্তেজনা বাড়ালে ভারত প্রতিশোধ নিতে প্রস্তুত: অজিত দোভাল
    ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল/ ছবি: এএফপি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল বলেছেন, বর্তমান পরিস্থিতিতে উত্তেজনা বাড়ানোর কোনো ইচ্ছা নেই ভারতের। কিন্তু পাকিস্তান যদি তা করে, তবে ভারত কঠোর প্রতিশোধ নিতে প্রস্তুত। বুধবার (৭ মে) বিভিন্ন দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের এ কথা জানিয়েছেন তিনি।

    অজিত দোভাল জানিয়েছেন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সৌদি আরব ও জাপানের নিরাপত্তা উপদেষ্টাদের সঙ্গে টেলিফোন কথা বলেছেন তিনি। এছাড়া তিনি রাশিয়া ও ফ্রান্সের সঙ্গেও যোগাযোগ করেছেন। মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, যুক্তরাজ্যের জোনাথন পাওয়েল, সৌদি আরবের মুসাইদ আল আইবান, সংযুক্ত আরব আমিরাতের এইচ শেখ তাহনুন, জাপানের মাসাতাক ওকানো, রাশিয়ার সের্গেই শুইগু সঙ্গে কথা বলেছেন তিনি।

    ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগামে বন্দুক হামলা ও প্রাণহানির জেরে মঙ্গলবার (৬ মে) দিনগত রাতে পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের ৯টি স্থানে ২৪টি ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। এতে অন্তত ২৬ জন নিহত হন। তবে ভারতের দাবি, তাদের হামলায় ৭০ জন পাকিস্তানি প্রাণ হারিয়েছেন। তাছাড়া এই হামলায় তাছাড়া ভারতের এ হামলায় বাড়িঘরের পাশাপাশি মসজিদও ক্ষতিগ্রস্ত হয়।

    এদিকে, পাকিস্তান দাবি করেছে, জম্মু ও কাশ্মীরে অন্তত ৫টি ভারতীয় যুদ্ধবিমান গুলি করে ধ্বংস করেছে তারা। তাছাড়া, পাকিস্তানি বাহিনীর হামলায় ভারতের কাশ্মীরে এখন পর্যন্ত ১৫ জন নিহত হয়েছে বলে জানা গেছে।

    অন্যদিকে, সশস্ত্র বাহিনীকে ভারতের হামলার জবাবে পাল্টা ব্যবস্থা নেওয়ার অনুমতি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। প্রধানমন্ত্রী কার্যালয় থেকে জানানো হয়েছে, সেনাবাহিনীকে ‘উপযুক্ত জবাব’ দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

    এর আগে ভারতের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার প্রতিক্রিয়া জানানোর অধিকার পাকিস্তানের আছে বলে বুধবার জানিয়েছে দেশটির জাতীয় নিরাপত্তা কমিটি (এনএসসি)। এই কমিটি বলেছে, ভারতের হামলার জবাবে সময় অনুযায়ী যথাযথ স্থানে প্রতিক্রিয়া জানাবে পাকিস্তান।

    সূত্র: টাইমস অব ইন্ডিয়া, রয়টার্স


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ