ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • বরগুনা জেলা ছাত্রলীগ সভাপতির দুই ভাই গ্রেফতার

    বরগুনা জেলা ছাত্রলীগ সভাপতির দুই ভাই গ্রেফতার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দিয়ে আসামি পালিয়ে যাওয়ায় সহায়তার অভিযোগে বরগুনায় দুইজনকে গ্রেফতার করেছেপুলিশ।

    সোমবার (৫ মে) বিকেলে তাদের গ্রেফতার করা হয়। পরে রাতে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা  হয়েছে বলে জানিয়েছে পুলিশ।


    গ্রেফতার দু'জন হলেন, জহিরুল কবির জহির ও ওবায়দুল কবির। তারা দু'জন বরগুনা জেলা ছাত্রলীগের বর্তমান সভাপতি রেজাউল কবির রেজার আপন বড় ভাই। এদের মধ্যে জহিরুল কবির জহির ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সহ-সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক।

    পুলিশ জানায়, বরগুনা সদর থানায় দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের মামলার আসামি জেলা ছাত্রলীগের বর্তমান সভাপতি রেজাউল কবির রেজাকে গ্রেফতার করতে তার বাড়িতে অভিযান চালায় পুলিশ। এসময় জহির ও ওবায়দুল রেজাকে গ্রেফতার করতে বাধা দেন। এ সুযোগে পালিয়ে যান রেজা। এ সময় জহির ও ও ওবায়দুল অভিযানে থাকা পুলিশ সদস্যদের কামড় ও আঁচড় দিয়ে আহত করেন। আহত পুলিশ সদস্যরা বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।


    এ বিষয়ে বরগুনা সদর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা এবং আসামি পালিয়ে যেতে সহযোগিতার অভিযোগে জহির ও ওবায়দুলকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ