ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববিতে শিবিরকর্মীর ওপর মব সৃষ্টি, ছাত্রদল সভাপতিসহ ২৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ বরিশালে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত জুলাই শহীদ দিবস উপলক্ষে আলেকান্দা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে স্মরণসভা ও দোয়া  র‍্যাব-৮'র সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মাসুদুর বরখাস্ত প্রযুক্তিনির্ভর লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে সমগতের বিশ্ববিদ্যালয়ভিত্তিক সচেতনতামূলক ক্যাম্প  জিয়াউর রহমান হত্যায় পলাতক আসামি মেজর মোজাফফর আটক বানারীপাড়ায় জুলাই শহীদ দিবসে আলোচনা সভা ও শ্রদ্ধাঞ্জলি  বরিশালে ১১দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে: হেলাল বরিশালে পুলিশের চলমান বিশেষ অভিযানে গ্রেফতার ২১  বরিশালে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও শহীদদের প্রতি শ্রদ্ধা
  • শক্তিশালী ভূমিকম্পের পর চিলির দিকে ধেয়ে আসছে সুনামি

    শক্তিশালী ভূমিকম্পের পর চিলির দিকে ধেয়ে আসছে সুনামি
    সুনামি -প্রতীকি ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আর্জেন্টিনা ও চিলিতে আজ শুক্রবার আঘাত হেনেছে ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প। এরপরই চিলিতে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটি সংঘটিত হয়েছে ক্যাপ হর্ন ও অ্যান্টার্টিকার মধ্যবর্তী ড্রেক প্যাসেজে। মাটি থেকে কম্পনটির গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার।

    ভূমিকম্পের পর পর চিলির বিপর্যয় প্রতিরোধ সংস্থা দেশটির দক্ষিণাঞ্চলের মেগালেনেস অঞ্চলের উপকূলীয় এলাকার সব মানুষকে সরে যেতে নির্দেশনা দিয়েছে। সংস্থাটি সতর্কতা দিয়ে বলেছে, সেখানে সুনামির ঢেউ আঘাত হানতে পারে।

    সামাজিক মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, মেগানেলেসে সুনামির সতর্কতামূলক সাইরেন বাজছে। আর মানুষ খুব স্বাভাবিকভাবে সেখান থেকে সরে যাচ্ছেন।

    চিলির হাইড্রোগ্রাফিক অ্যান্ড ওশেনগ্রাফিক সার্ভিস (এসএইচওএ) বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টার দিকে জানিয়েছে, আগামী কয়েক ঘণ্টার মধ্যে চিলির সর্বদক্ষিণের বিভিন্ন শহর এবং অ্যান্টার্টিকার বেসে সুনামির ঢেউ আছড়ে পড়তে পারে।


    দেশটির অ্যান্টার্টিক ইনস্টিটিউট বার্তাসংস্থা রয়টার্সকে জানিয়েছে, সুনামি সতর্কতার কারণে তাদের বেসগুলো খালি করে সবাইকে সরিয়ে নেওয়া হচ্ছে।

    সুনামির সতর্কতা সংশ্লিষ্ট সংস্থা এনওএএ জানিয়েছে, অ্যান্টার্টিকায় ০ দশমিক ৩ মিটার উচ্চতার, আর চিলির মূল ভূখণ্ডে এক থেকে তিন মিটার উচ্চতার ঢেউ আছড়ে পড়তে পারে।

    চিলির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক উপকূল থেকে সাধারণ মানুষকে সরে যাওয়ার নির্দেশনার বিষয়টি নিশ্চিত করেছেন। মাইক্রো ব্লগিং সাইট এক্সে এক পোস্টে তিনি লিখেছেন, “মেগালেনেস অঞ্চলের পুরো উপকূল থেকে আমরা সবাইকে সরে যাওয়ার আহ্বান জানাচ্ছি। এ মুহূর্তে আমাদের কাজ হলো প্রস্তুতি নেওয়া এবং কর্তৃপক্ষের নির্দেশনা শোনা। সম্ভাব্য সুনামির জন্য সব ধরনের প্রস্তুতি আছে আমাদের।”

    সূত্র: রয়টার্স


    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ