ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • গাড়ি বোমায় উড়ে গেলেন রুশ জেনারেল

    গাড়ি বোমায় উড়ে গেলেন রুশ জেনারেল
    ছবি: বিবিসি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ইউক্রেন যুদ্ধ বন্ধে শান্তি চুক্তি নিয়ে আলোচনা করতে ইতোমধ্যে মস্কোয় পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দূত স্টিভ উইটকফ। তার এই সফরের মধ্যেই গাড়িবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ঊর্ধ্বতন এক রুশ জেনারেল নিহত হয়েছেন। 


    শুক্রবার (২৫ এপ্রিল) গাড়িবোমা বিস্ফোরণের এ ঘটনা ঘটে। খবর বিবিসির 

    রাশিয়ার গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, মস্কোর বালাশিখা শহরে বোমায় গাড়ি উড়ে গিয়ে নিহত হন রাশিয়ার সশস্ত্র বাহিনীর প্রধান অভিযান পরিচালনা অধিদপ্তরের উপপ্রধান কমান্ডার ইয়ারোস্লাভ মোসকালিক।


    বাসার কাছে দাঁড় করিয়ে রাখা গাড়িতে বোমাটি পেতে রাখা হয়েছিল। সামরিক ওই কমান্ডার গাড়ির কাছে হেঁটে আসার পরই দূর থেকে বোমাটির বিস্ফোরণ ঘটানো হয়।

    বিবিসির প্রতিবেদনে বলা হয়, রুশ এই কমান্ডার ছিলেন ক্রেমলিনপন্থি। তিনি রাশিয়ায় থাকা ইউক্রেনীয়দের হামলার নিশানা হয়ে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

    প্রসঙ্গত, রাশিয়া গত বুধবার দিবাগত রাতে ইউক্রেনের রাজধানী কিয়েভে একাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর রুশ সামরিক কমান্ডার হত্যার এ ঘটনা ঘটল।


    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ