ঢাকা মঙ্গলবার, ১৯ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • ‘স্বপ্নের সেতু’ নির্মাণ সম্ভাব্যতা যাচাইয়ে গিয়ে অবরুদ্ধ সেতুমন্ত্রী বাজারে পাঁচ টাকার নতুন নোট, কী আছে ডিজাইনে শেখ হাসিনার প্রতি আমাদের ইনসাফ থাকবে: তথ্য উপদেষ্টা ১০ নম্বর জার্সি ফিরে পেলে নেইমার ছোঁবেন পেলেকে নদীতে ভিটেমাটি হারিয়ে জিওব্যাগের ওপর হাবিব দম্পতির বসবাস  যুক্তরাষ্ট্রে মসজিদে ২ কিশোরের বন্দুক হামলা, হামলাকারীসহ নিহত ৫ হাম রোগীর জন্য আলাদা ওয়ার্ড বাধ্যতামূলক : স্বাস্থ্য অধিদপ্তর আকস্মিক বরিশাল নৌ-বন্দরে প্রতিমন্ত্রী রাজিব, অতঃপর পবিপ্রবিতে আন্দোলনরত শিক্ষকদের ওপর হামলা, বিএনপির আরও দুই নেতাকে দল থেকে অব্যাহতি বরিশালে হামে আরো দুই শিশুর মৃত্যু
  • চরমোনাই পীর

    বিশ্বে অশান্তির যে আগুন জ্বলছে তার মূলহোতা যুক্তরাষ্ট্র

    বিশ্বে অশান্তির যে আগুন জ্বলছে তার মূলহোতা যুক্তরাষ্ট্র
    ঝিনাইদহের শৈলকূপায় জনসভায় বক্তব্য রাখেন সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, প্রচলিত গণতন্ত্র যুক্তরাষ্ট্রের তৈরি। এই নীতি- আদর্শের মধ্যে যদি শান্তি আসতো তাহলে সারাবিশ্বে শান্তি দেখা যেতো। কিন্তু গণতন্ত্রের নামে সবচেয়ে বেশি অশান্তির আগুনে জ্বালিয়েছে যুক্তরাষ্ট্র। ফিলিস্তিনসহ সারাবিশ্বে যে অশান্তির আগুন জ্বলছে তার মূলহোতা যুক্তরাষ্ট্র।

    শনিবার (১২ এপ্রিল) বিকেল ৫টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ শৈলকূপা উপজেলা শাখার আয়োজনে এক জনসভায় তিনি এসব কথা বলেন।

    শৈলকূপা উপজেলা শহীদ মিনার চত্বরে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে চরমোনাই পীর আরও বলেন, ‘শান্তির জন্য রাষ্ট্র, সমাজসহ সর্বত্র ইসলামী নীতি- আদর্শ প্রতিষ্ঠা করতে হবে। ইসলামি শাসনব্যবস্থা ছাড়া মানবতার প্রকৃত মুক্তি মিলবে না।’

    জনসভায় ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মদ শোয়াইব হোসেন, তথ্য ও গবেষণা সম্পাদক মুফতি আহমদ আব্দুল জলিল, জেলা সভাপতি ডা. এইচ এম মোমতাজুল করিমসহ জেলা ও উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ