ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
  • দুদকে অভিযোগ জমা দিলেন হাসনাত ও সারজিস 

    দুদকে অভিযোগ জমা দিলেন হাসনাত ও সারজিস 
    সারজিস সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহ। ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ করে বেশ কিছু অভিযোগ জমা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলম।  

    বুধবার (০৯ এপ্রিল) দুপুর পৌনে ১টার দিকে তারা সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে আসেন তারা।

     
    দুদক চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ শেষে গণমাধ্যমে সঙ্গে কথা বলেন হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলম।

    হাসনাত আবদুল্লাহ বলেন, আমরা কিছু লিখিত অভিযোগ নিয়ে এসেছিলাম। সেগুলো জমা দিয়েছি। অভিযোগগুলো কনফিডেন্সিয়াল এজন্য বলা যাচ্ছে না।  

    দুদকের কার্যক্রম নিয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি অভিযোগ নিয়ে এসেছি এগুলো ফলোআপ করবো, ফিডব্যাক জানবো এরপর বলতে পারবো।  

    এসময় সারজিস আলম বলেন, অতীতে দুদককে ব্যবহার করে অনেককে সাম্রাজ্য তৈরি করতে সহযোগিতা করা হয়েছে এবং অনেক ভালো মানুষকে বছরের পর বছর ধরে ভোগান্তিতে রাখা হয়েছে, অস্বস্তিতে রাখা হয়েছে। সেই জায়গা থেকে আমরা চাই দুদক দুদকের মত কার্যক্রম করুক।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ