ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • মডেল মসজিদে হামলা

    জাতীয় নাগরিক কমিটির সদস্য গ্রেপ্তার

    জাতীয় নাগরিক কমিটির সদস্য গ্রেপ্তার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরে মডেল মসজিদ নির্মাণ স্থানে হামলা, ভাঙচুর ও টাকা ছিনতাইয়ের অভিযোগে জাতীয় নাগরিক কমিটির পিরোজপুরের ১ নম্বর সদস্য মুসাব্বির মাহমুদ সানিকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। 

    শনিবার (২২ মার্চ) দুপুর ১টা ১৫ মিনিটে পিরোজপুরের কাপুড়িয়াপট্টি এলাকা থেকে ডিবি পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে।

    বিষয়টি নিশ্চিত করেছেন পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুস সোবাহান।

    মুসাব্বির মাহমুদ সানি পিরোজপুর শহরের পুরাতন বাসস্ট্যান্ড মাছিমপুর এলাকার মৃত মো. কিসলুর ছেলে।

    জানা যায়, শুক্রবার দুপুরে মুসাব্বির মাহমুদ সানি নিজেকে ছাত্র আন্দোলনের আহ্বায়ক পরিচয় দিয়ে ৩০ থেকে ৪০ জনের একটি দল নিয়ে পিরোজপুর পৌরসভার অধীনে নির্মীয়মাণ মডেল মসজিদের সাইটে হামলা চালান। হামলাকারীরা সাইটের স্টাফ ও কর্মচারীদের থাকার ঘরে ব্যাপক ভাঙচুর করেন এবং অফিসকক্ষে থাকা ৫ লাখ টাকা ছিনিয়ে নেন। এ সময় তারা সিসিটিভি ক্যামেরা ও হার্ডডিস্ক ভেঙে ফেলেন।

    ভুক্তভোগী ঠিকাদারি প্রতিষ্ঠানের সাইট ম্যানেজার শহিদুল ইসলাম এ ঘটনায় মুসাব্বির মাহমুদ সানি, সানির ভাই কথিত ছাত্র সমন্বয়ক সাজিদ ও সাজিদুল ইসলাম নামের একজনের বিরুদ্ধে ভাঙচুর, ছিনতাই ও চাঁদাবাজির অভিযোগে থানায় মামলা করেন।

    জানা গেছে, এর আগে সানি সংশ্লিষ্টদের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেছিলেন।

    এ বিষয়ে পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুস সোবাহান বলেন, ‘মুসাব্বির মাহমুদ সানির বিরুদ্ধে ভাঙচুর, ছিনতাই ও চাঁদাবাজির, অগ্নিসংযোগের অভিযোগ এবং মামলা হয়েছে। এ ঘটনায় আমরা তাকে গ্রেপ্তার করেছি। এ ছাড়া পিরোজপুর বলেশ্বর ব্রিজ টোল প্লাজায় অগ্নিকাণ্ডের ঘটনার সঙ্গেও তার সম্পৃক্ততা পাওয়া গেছে।

    তবে এ বিষয়ে এখনো কোনো মামলা হয়নি। তদন্তের পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ