ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • রিকশাচালককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা, খোয়া গেছে রিকশা

    রিকশাচালককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা, খোয়া গেছে রিকশা
    ছবি: সংগৃহীত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুর সদর উপজেলার টোনা ইউনিয়নের ওদনকাঠী গ্রামে হাতুড়ি দিয়ে পিটিয়ে এক রিকশাচালককে হত্যা করেছে দুর্বৃত্তরা।

    শুক্রবার (২১ মার্চ) দুপুরে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে পিরোজপুর সদর থানা পুলিশ।

    নিহত সাব্বির সিকদার (২৫) পিরোজপুর পৌরসভার রায়েরকাঠি এলাকার হারুন সিকদারের ছেলে।

    লাশ উদ্ধারের সময় তার রিকশাটি পাওয়া যায়নি। সাব্বিরের ৫ বছর বয়সী একটি সন্তান রয়েছে। বৃহস্পতিবার রাতের কোনো এক সময়ে হত্যাকারীরা বাড়ি থেকে দুই কিলোমিটার দূরে সাব্বিরকে হত্যা করে ওদনকাঠি গ্রামে একটি ইটের রাস্তার পাশে ফেলে রাখে। হাতুড়ির আঘাতে তার মাথা পুরোপুরি থেতলে গেছে।

    শুক্রবার সকালে স্থানীয়রা সাব্বিরের মরদেহ নির্জন রাস্তার পাশে পড়ে থাকতে দেখে পিরোজপুর সদর থানায় খবর দেয়। পরবর্তী সময়ে পিরোজপুর সদর থানা পুলিশ, পিবিআই ও সিআইডি পুলিশের আলাদা টিম ঘটনাস্থল পরিদর্শন করে।

    নিহতের বাবা হারুন সিকদার জানান, বৃহস্পতিবার বিকেলে নিজের ব্যাটারিচালিত রিকশা নিয়ে ঘর থেকে বের হয়েছিল সাব্বির। এরপর নির্ধারিত সময়ে সে রাতে বাড়ি না ফেরায়, স্বজনরা তার মোবাইলে ফোন করে। তবে সেটি বন্ধ পাওয়া যায়। পরে তারা বিভিন্ন স্থানে সাব্বিরের খোঁজ করেও ব্যর্থ হয়। এরপর সকালে সাব্বিরের মরদেহ দেখে সেটি শনাক্ত করে। তবে ঘটনাস্থলে তার রিকশাটি পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে সাব্বিরের রিকশাটি নেওয়ার জন্য কিংবা মাদক সংক্রান্ত বিষয়ের জেরে সাব্বিরকে হত্যা করা হয়েছে।

    স্থানীয়রা জানায়, সাব্বির মাদক সেবনের সঙ্গে জড়িত ছিল। ঘটনাস্থল পরিদর্শন শেষে পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. মুকিত হাসান খান জানান, এখন পর্যন্ত সাব্বিরকে হত্যার কারণ উদ্ঘাটন করা যায়নি। তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে বলেও জানান তিনি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ