ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • পাথরঘাটায় বলেশ্বর নদীতে ৯ যাত্রী নিয়ে বন বিভাগের ট্রলারডুবি, নিখোঁজ ১ শিক্ষামন্ত্রীর পদত্যাগের এক দফা দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ পিরোজপুরে হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন পিরোজপুরে ঝর্ণা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হাই কোর্টে খালাস আগৈলঝাড়া থানায় হামলা মামলার আসামি ঢাকায় ডিবির হাতে গ্রেফতার মন্ত্রীর পদত্যাগের দাবি বাদ, ছয় দফা দাবি নিয়ে সচিবালয়ে ৬ শিক্ষার্থী ভুল ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশে গণমাধ্যমকে সতর্ক করলো তথ্য অধিদপ্তর শিক্ষাভবনে তালাবদ্ধ ব্যারিকেড, সামনে আন্দোলনকারী শিক্ষার্থীরা দেশের সব মাদরাসায় ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ পালনের নির্দেশ বায়ুদূষণে বছরে ৮৮ হাজারের বেশি মানুষ মারা যান : জাবির গবেষণা
  • ভোলায় বলৎকার ও গণধর্ষণ মামলার ২ আসামি গ্রেফতার

    ভোলায় বলৎকার ও গণধর্ষণ মামলার ২ আসামি গ্রেফতার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার চরফ্যাসনে শিশু বলৎকার ও গণধর্ষণ মামলায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৬ মার্চ) রাতে শিশু বলৎকারে ঘটনায় অভিযুক্ত মো. তালহাকে চরফ্যাসনের শরীফ পাড়া থেকে এবং ঢালচরের কিশোরী গণধর্ষণ মামলার আসামি মো. ইসমাইলকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করে পুলিশ। 

    রোববার (১৬ মার্চ) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান।

    পুলিশ জানায়, শুক্রবার (১৪ মার্চ) তারাবির নামাজ পড়তে এসে বলাৎকারের স্বীকার ১০ বছরের শিশুর পিতা বাদী হয়ে চরফ্যাসন থাকায় মামলা করেছেন। ওই মামলার আসামি চরফ্যাসন পৌরসভার ৫ নং ওয়ার্ডের  বাসিন্দা মোস্তাকুর রহমানের ছেলে মো. তালহাকে গ্রেফতার করা হয়। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই পুলিশ অভিযুক্তকে আইনের আওতায় আনে।

    একই দিনে চরফ্যাসনের ঢালচরের কিশোরী গণধর্ষণ মামলার আসামি মো. ইসমাইলকে  চট্টগ্রাম থেকে গ্রেফতার করে ভোলায় আনা হয়। কিশোরী ধর্ষণের ঘটনায় এ বছরের ২৫ ফেব্রুয়ারি ভুক্তভোগী নিজে বাদী হয়ে গণধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে দক্ষিণ আইচা থানায় ৫ জনের বিরুদ্ধে মামলা করেন। ওই মামলায় প্রধান আসামি ইসমাইলকে চট্টগ্রাম থেকে পুলিশ গ্রেফতার করে। ইসমাইলসহ তার সঙ্গীরা কিশোরীকে গণধর্ষণের পর তার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়েছিল।

    দুই আসামিকেই আদালতে সোপর্দ করার কথা জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার।


    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ