ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাবুগঞ্জের ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ছাত্রদল নেতা মাহফুজুল আলম মিঠু  পাথরঘাটায় বলেশ্বর নদীতে ৯ যাত্রী নিয়ে বন বিভাগের ট্রলারডুবি, নিখোঁজ ১ শিক্ষামন্ত্রীর পদত্যাগের এক দফা দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ পিরোজপুরে হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন পিরোজপুরে ঝর্ণা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হাই কোর্টে খালাস আগৈলঝাড়া থানায় হামলা মামলার আসামি ঢাকায় ডিবির হাতে গ্রেফতার মন্ত্রীর পদত্যাগের দাবি বাদ, ছয় দফা দাবি নিয়ে সচিবালয়ে ৬ শিক্ষার্থী ভুল ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশে গণমাধ্যমকে সতর্ক করলো তথ্য অধিদপ্তর শিক্ষাভবনে তালাবদ্ধ ব্যারিকেড, সামনে আন্দোলনকারী শিক্ষার্থীরা দেশের সব মাদরাসায় ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ পালনের নির্দেশ
  • তালতলী উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদককে পুলিশে দিল ছাত্রদল

     তালতলী উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদককে পুলিশে দিল ছাত্রদল
    জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মিনহাজুল আবেদিন মিঠু। ছবি সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের বরগুনার তালতলী উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মিনহাজুল আবেদিন মিঠুকে পুলিশে দিয়েছেন ছাত্রদলের নেতাকর্মীরা।

    শনিবার(১৫ মার্চ) বেলা ২ টার তালতলী উপজেলার বড়বগী ইউনিয়নের নয়াপাড়া এলাকা থেকে মিঠুকে আটক করে পুলিশকে খবর দেয় ছাত্রদলের নেতাকর্মীরা। পরে পুলিশ এসে মিঠুকে গ্রেফতার করে।

    গ্রেফতার মিনহাজুল আবেদিন মিঠু তালতলী উপজেলার কাজিরখাল এলাকার জয়নাল হাওলাদারের ছেলে ও তালতলী উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। তিনি প্রায় ৫ বছর তালতলী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। গত বছর তালতলী উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করে দেওয়া হয়।

    স্থানীয়রা জানান, তালতলী উপজেলার নয়াপাড়া এলাকায় ভাড়া বাসার সামনে থেকে সাবেক ছাত্রলীগ নেতা মিনহাজুল আবেদিন মিঠুকে আটক করে ছাত্রদলের নেতাকর্মীরা। পরে তারা পুলিশ খবর দেয়। এরপর তালতলী থানা পুলিশ মিঠুকে থানায় নিয়ে যায়।

    এ বিষয়ে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল বলেন, ছাত্রদলের কিছু নেতাকর্মী মিঠুকে আটক করে আমাদের অবগত করে। পরে মিঠুকে উদ্ধার করে থানায় নিয়ে আসি। মিঠুর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ