ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক নিজেই মাদকাসক্ত!

     মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক নিজেই মাদকাসক্ত!
    পিরোজপুর মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক বাবুল সরকার। ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুর মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালকের সঙ্গে এক নারীর মাদক সেবনের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। বিষয়টি নিয়ে পিরোজপুরে শুরু হয়েছে তুমুল সমালোচনা।

    ভাইরাল হওয়া এ ছবিতে দেখা যায় জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক বাবুল সরকার একটি বেডরুমে খাটের ওপরে বসে খোলামেলা পোষাকে এক নারীর সঙ্গে ইয়াবা সেবন করছেন। এ সময় তারা পৃথক দুটি পাইপের মাথায় নেশা জাতীয় দ্রব্য লাগিয়ে সেবনে মত্ত রয়েছে।


    এ বিষয় মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক বাবুল সরকারকে ফোন দিলেও তাকে পাওয়া যায়নি। এমনকি তার কার্যালয়ে গিয়ে রুম তালাবদ্ধ অবস্থায় দেখা গেছে। অফিসের অন্য কর্মচারীরাও এ ব্যাপারে কিছু বলতে রাজি হন নি। তিনি কোথায় আছেন সঠিকভাবে তা কেউ বলতে পারছেন না।

    ভাইরাল হওয়া এসব অসামাজিক দৃশ্য দেখে পিরোজপুরের সুশীল সমাজ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটিসহ ছাত্র ও নারী শিক্ষার্থীরা মন্তব্য করে বলেছেন, ‘অদ্ভুত আমলাতান্ত্রিক উটের কবলে বাংলাদেশ’।

    এ বিষয়ে পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খানের কাছে জানতে চাইলে তিনি বলেন,  বিষয়টি আমার নজরে এখনো আসেনি। আমি বিষয়টি খোঁজ নিয়ে আইনানুগ ব্যবস্থা নেব।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ