ঢাকা রবিবার, ২৯ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরগুনা থেকে ঢাকাগামী সব ধরনের বাস বন্ধ, মালিকরা বলছেন ‌‘নিরাপত্তার সংকট’ তৃতীয় স্তরেও মিলেছে গ্যাস, দৈনিক ১২-১৫ মিলিয়ন ঘনফুট উত্তোলনের আশা আমতলীতে ছাত্রলীগ করায় ছেলেকে ত্যাজ্য ঘোষণা করলেন বাবা ১০ ঘণ্টা পর ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল শুরু বাকেরগঞ্জে বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত সাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রীসহ আটক ৩ পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তে আ. লীগ-বিএনপির সংঘর্ষে নিহত ১ আওয়ামী লীগ নেতাকর্মীদের অবরোধ, ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ বরিশালে নদী বাঁচাতে গিয়ে মরছে খাল বরিশালে রাতভর পাহারায় বিএনপির নেতাকর্মীরা, নৈরাজ্য প্রতিরোধে কঠোর হুঁশিয়ারি
  • বরগুনায় ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

    বরগুনায় ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার
    ছাত্রলীগের সাবেক সভাপতি আল নাহিয়ান খান জয়ের সঙ্গে রিসাদ হাসান প্রিন্স
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ও বরগুনা জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রিসাদ হাসান প্রিন্সকে গ্রেপ্তার করেছে পুলিশ।

    শুক্রবার (৭ মার্চ) দুপুরে বরগুনা পৌর শহরের পুরাতন লোহাপট্টি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। প্রিন্স বরগুনা পৌরসভার আমতলার পাড় নামক এলাকার বাসিন্দা।

    পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বরগুনা পৌর শহরের লোহাপট্টি নামক এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় একটি দোকান থেকে সাবেক ছাত্রলীগ নেতা রিসাদ হাসান প্রিন্সকে আটক করা হয়। পরে বিকেলে জেলা যুবদলের এক নেতার দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে হাজির করা হয়।


    এ বিষয়ে বরগুনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্সকে একটি বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ