ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • ইয়েমেন উপকূলে নৌকাডুবি, ১৮০ জনের বেশি নিখোঁজ

    ইয়েমেন উপকূলে নৌকাডুবি, ১৮০ জনের বেশি নিখোঁজ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জিবুতি ও ইয়েমেনের মধ্যে অভিবাসী বহনকারী চারটি নৌকা ডুবে গেছে। এতে ১৮০ জনেরও বেশি লোক নিখোঁজ রয়েছে। শুক্রবার (৭ মার্চ) আন্তর্জাতিক অভিবাসী সংস্থা (আইওএম) এ তথ্য জানিয়েছে।

    জাতিসংঘের সংস্থাটি নৌকাগুলোতে থাকা ব্যক্তিদের পরিচয় সম্পর্কে কোনো তথ্য দেয়নি, তবে প্রায়ই ইথিওপীয়রা উপসাগরীয় দেশগুলোতে কাজ খুঁজে পেতে বা সংঘাত থেকে বাঁচতে এই পথটি ব্যবহার করে।

    আইওএম জানিয়েছে, গত রাতে জিবুতি ও ইয়েমেন উপকূলে চারটি নৌকা ডুবে যাওয়ার পর ১৮০ জনেরও বেশি অভিবাসী নিখোঁজ রয়েছে।

    আইওএম এর তথ্য অনুযায়ী, এটি বিশ্বের সবচেয়ে বিপজ্জনক অভিবাসন রুটগুলোর মধ্যে একটি। ২০২৪ সালে ইয়েমেনে ৬০ হাজারেরও বেশি অভিবাসী আগমনের কথা জানিয়েছে সংস্থাটি।

    জানুয়ারীতে ইয়েমেন উপকূলে নৌকাডুবে বিশ জন ইথিওপীয় নিহত হয়েছিল।

    আইওএম জানিয়েছে, গত বছর অর্থাৎ ২০২৪ সালে এই পথে ৫৫৮ জন মারা গেছেন।

    সূত্র: এএফপি


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ