ঢাকা শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাবুগঞ্জে সাপের কামড়ে মৃত্যু যুবককে জীবিত করতে ঝাঁড়ফুক জ্বালানি সংকটে বন্ধের মুখে ভোলার ১২ কারখানা মেহেন্দিগঞ্জে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের পঞ্চম শ্রেণীর পরীক্ষা, অভিভাবকদের ক্ষোভ মেহেন্দিগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্স ও সরকারি কবরস্থান পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী রাজিব আহসান  ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৮ যাত্রীর সবাই নিহত রাশেদ প্রধানের বাসার সামনে বিক্ষুব্ধ জনতা, পিএস জনি পুলিশ হেফাজতে রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র  আইএমএফ ঋণের কিস্তি নিয়ে অনিশ্চয়তা, হাল ছাড়েনি বাংলাদেশ দৌলতখানে জ্বালানি তেল কালোবাজারে বিক্রির অভিযোগ ভিক্ষুকের কাছে ১০০ টাকায় ওষুধ বিক্রি করায় বন্ধ করে দেয়া হলো ফার্মেসি
  • পুলিশের পরিচয়ে বাদাম বিক্রেতার ৫ম বিয়ে 

    পুলিশের পরিচয়ে বাদাম বিক্রেতার ৫ম বিয়ে 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পুলিশ পরিচয়ে কলেজ পড়ুয়া তরুণীকে বিয়ে করার অভিযোগে আব্দুল আলীম (৩২) নামে এক যুবক আটক হয়েছে। বৃহস্পতিবার (২৪ মে) সন্ধ্যা ৭টার দিকে গোকুল ইউনিয়নের একটি গ্রাম থেকে তাকে আটক করে পুলিশ।

    আটক আব্দুল আলীমের বাড়ি পঞ্চগড়ের দেবিগঞ্জ উপজেলার ডাকিয়াপারা গ্রামে। তার বাবার নাম ফজলুল হক (মৃত)। পুলিশ পরিচয় দিলেও আলিম একজন বাদাম বিক্রেতা। এটি তার ৫ম বিয়ে, তার দুটি সন্তানও রয়েছে।


    জানা যায়, মুঠোফোনের মাধ্যমে আলীমের সঙ্গে ওই তরুণীর প্রেমের সম্পর্ক গড়ে ‌ওঠে। প্রায় দেড় বছর ধরে নিজেকে পুলিশের এএসপি পরিচয় দিয়ে প্রেম চালিয়ে যান আলীম। চলতি মাসের ১৮ তারিখ তিনি তার প্রেমিকার বাড়ি যান এবং ৩ লাখ ৫০ হাজার ৫০০ টাকা মোহরানা দেখিয়ে বিয়ে করে সেখানেই সংসার শুরু করেন।

    পুলিশ জানায়, আলীম তার শ্বশুরবাড়ির লোকজনকে জানান তিনি রংপুরের সৈয়দপুর নামে এলাকায় একটি পুলিশ ফাঁড়িতে কর্মরত আছেন। কিন্তু তার কথাবার্তায় অসংলগ্নতা পেলে সন্দেহ করে শ্বশুরবাড়ির লোকজন। পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করলে নিজের বাদাম বিক্রির পেশার কথা স্বীকার করেন আলীম। এও জানান, তিনি পুলিশ নন; তবে সোর্স হিসেবে কাজ করেন।


    বগুড়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল ও মিডিয়া মুখপাত্র) ফয়সাল মাহমুদ গণমাধ্যমকে জানান, আটক আলীমের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ