ঢাকা রবিবার, ৩০ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫ কাউখালীতে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ইউএনও’র কাছে ১০ ইউপি সদস্যর স্মারকলিপি
  • পিরোজপুরে বাসের ধাক্কায় ভ্যানযাত্রী বাবা-ছেলে নিহত

    পিরোজপুরে বাসের ধাক্কায় ভ্যানযাত্রী বাবা-ছেলে নিহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নাজিরপুর উপজেলায় বাসের ধাক্কায় ভ্যানযাত্রী বাবা ও ছেলে নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন অপর এক ভ্যানযাত্রীসহ তিনজন।

     সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে পিরোজপুর-ঢাকা মহাসড়কের জেলার নাজিরপুরের রুহিতলাবুনিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

    নিহতরা হলেন-জেলার নাজিরপুর উপজেলার চালিতাবাড়ি গ্রামের হালিম মোল্লার ছেলে মাহাবুব মোল্লা (৪৫) ও তার ছেলে ইয়াত মোল্লা (১৫)।

    নিহতদের পারিবারিক সূত্রে জানা গেছে, আহত অবস্থায় তাদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেলে নেওয়া হলে সেখানে তাদের মৃত্যু হয়।

    স্থানীয়রা জানান, সোমবার সকালে ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি  বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি অটোভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ভ্যানে থাকা তিনজন ও আরও দুইজন গুরুতর আহত হন। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।  

    নাজিরপু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহামুদ আল ফরিদ ভুইয়া বাবা-ছেলের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি জানার পর সেখানে পুলিশ পাঠানো হয়। পুলিশ তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে। তবে এ ব্যাপারে এখানো কোনো অভিযোগ পাইনি।

    নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের  স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মো. মশিউর রহমান বলেন, আহত তিনজনের অবস্থাও আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য তাদের খুলনা পাঠানো হয়।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ