ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • আলী ব্যারিস্টার ডিগ্রি অর্জন করায় সংবর্ধনা

    আলী ব্যারিস্টার ডিগ্রি অর্জন করায় সংবর্ধনা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়ার কৃতি সন্তান ইউসুফ আলী লন্ডনের সিটি ইউনিভার্সিটি থেকে ব্যারিস্টার ডিগ্রি অর্জন করায় তাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। 

    গত বৃহস্পতিবার সকালে সূর্যমনি হাসানিয়া দাখিল মাদ্রাসার পক্ষ থেকে এ সংবর্ধনা প্রদান করা হয়। 

    সংবর্ধনা অনুষ্ঠানে মাদ্রাসার সুপার শাহ আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, মঠবাড়িয়া থানার ওসি আবদুল্লাহ আল মামুন, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর শরীফ আ. জলিল, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি মামুন বিল্লাহ, জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আফজাল হোসাইন, উপজেলা একাডেমিক সুপারভাইজার নজরুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আ. গনি, সাংবাদিক সমিতির সভাপতি ইসমাইল হোসেন হাওলাদার, এ্যাডভোকেট শহিদুল ইসলাম প্রমুখ।

    এছাড়া ঐদিন সন্ধ্যায় মঠবাড়িয়া সাংবাদিক সমিতির পক্ষ থেকে এবং রাতে এ্যালামনাই-৯৫ এসোসিয়েশনের উদ্যোগেও তাকে সংবর্ধনা প্রদান করা হয়।

    উল্লেখ্য, ব্যারিস্টার ইউসুফ আলী মঠবাড়িয়া উপজেলার সূর্যমনি হাসানিয়া দাখিল মাদ্রাসার দাতা সদস্য মরহুম লাল মিয়া হাওলাদারের ছেলে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ