ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • মাকে গাছে বেঁধে ঘরে আগুন দেওয়ার ঘটনায় ছেলে গ্রেপ্তার

    মাকে গাছে বেঁধে ঘরে আগুন দেওয়ার ঘটনায় ছেলে গ্রেপ্তার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের ইন্দুরকানীতে মাকে সুপারি গাছের সঙ্গে বেঁধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগে মো. আল-আমীন নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।   

    সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে তাকে পিরোজপুর আদালতে পাঠানো হয়।

    এ ঘটনার সত্যতা ও গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মারুফ হোসেন।  

    তিনি বলেন, এর আগে অভিযুক্ত আল আমিনের বাবা জয়নাল কাজী বাদী হয়ে ছেলের বিরুদ্ধে থানায় মামলা করেন। রোববার (০৯ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে পত্তাশী বাজার থেকে ওই যুবককে গ্রেপ্তার করা হয়।  

    স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার চরনী পত্তাশী গ্রামের জয়নাল কাজীর ছেলে মো. আল-আমীন গত ২০২৪ সালে নারী সংক্রান্ত ঘটনায়  প্রথম স্ত্রীর দেওয়া অভিযোগে চাকরিচ্যুত হন। পরে আল আমিনের চারিত্রিক সমস্যার কারণে তার দ্বিতীয় স্ত্রীও তাকে ডিভোর্স দিয়ে চলে যান। এসব বিষয়ে আল আমিন তার বাবাকে দোষারোপ করতে থাকেন।  

    রোববার (০৯ ফেব্রুয়ারি) সকালে আল-আমিন চট্টগ্রাম থেকে বাড়ি এসে তার বাবাকে হত্যার জন্য দা নিয়ে ঘুরতে থাকেন। স্থানীয়রা পুলিশে খবর দিলে ইন্দুরকানী থানার পুলিশ তার বাড়িতে গেলে আল আমিন পালিয়ে যান। পরে আল আমিন উত্তেজিত হয়ে তার মাকে ঘর থেকে টেনে নিয়ে সুপারি গাছের সঙ্গে বেঁধে রেখে বসত ঘর পুড়িয়ে দেয়।

    এ বিষয় ইন্দুরকানী থানার (ওসি) মো. মারুফ হোসেন জানান, এ ঘটনায় অভিযুক্ত আল-আমীনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ