ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • পিরোজপুরে আ. লীগ সভাপতি আউয়াল ও তার ভাইয়ের বাড়িতে আগুন

     পিরোজপুরে আ. লীগ সভাপতি আউয়াল ও তার ভাইয়ের বাড়িতে আগুন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরে জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি একেএমএ আউয়াল ও তার ভাই পৌর মেয়র হাবিবুর রহমান মালেকের বাড়িতে আগুন দেওয়াসহ স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন নেতাদের বাড়িতে ভাঙচুর করা হয়েছে।  

    বুধবার (৫ ফেব্রুয়ারি) গভীর রাতে এ অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়।

    জানা গেছে, গত ৫ আগস্টের গণ অভ্যুত্থানে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া ভাষণকে কেন্দ্র করে ওই রাতে পিরোজপুরে বিক্ষোভ করেছে ছাত্র-জনতা। রাত সাড়ে ৯টা থেকে শহরের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করে প্রতিবাদ জানান তারা। পরে রাত ১২টার দিকে পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম এ আউয়াল ও তার ভাই পিরোজপুর পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান মালেকের বাড়িতে প্রথমে ভাঙচুর ও পরে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

    প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৯টার পর থেকেই বিক্ষোভকারী ছাত্র-জনতা শহরের বিভিন্ন জায়গায় মিছিল ও বিক্ষোভ করে। এরপর রাত ১২টার দিকে একদল ছাত্র জনতা পিরোজপুর শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় জড়ো হয়ে বিক্ষোভ মিছিল করে শহরের পাড়ের হাট সড়কের জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম এ আউয়াল ও তার ভাই পিরোজপুর পৌরসভার সাবেক মেয়র হাবিবুর রহমান মালেকের বাড়ি গিয়ে ভাঙচুর এবং আগুন লাগিয়ে দেয়। 

    পরে রাত ১টার দিকে শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকায় সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান মালেকের মালিকানাধীন একটি ফিলিং স্টেশনে ভাঙচুর করা হয়। এসময় জনতাকে আওয়ামী লীগ বিরোধী বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়। একই সময় পিরোজপুর জেলা যুবলীগের সভাপতি আক্তারুজ্জামান ফুলুর গ্রামের বাড়ি খামকাটায় আগুন দেওয়াসহ ভাঙচুর করা হয়।

    উল্লেখ্য, এর আগে গত ৫ আগস্ট পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আউয়াল ও তার ভাই পৌর মেয়র হাবিবুর রহমান মালেকের বাড়িতে অগ্নিসংযোগসহ লুটপাট করে দুর্বৃত্তরা।

    নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে জানানো হয়, ভারতে অবস্থানরত আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ৫ ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাষণ দেবেন। এরপর রাত ৯টায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাষণ দিলে পিরোজপুরের ছাত্র জনতা বিক্ষোভ করে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ