ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩
  • ফের ভোলায় বাস ও অটোরিকশা চালকদের সংঘর্ষ

    ফের ভোলায় বাস ও অটোরিকশা চালকদের সংঘর্ষ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলায় বাসচালক ও শ্রমিকদের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশা চালকদের দফায় দফায় সংঘর্ষের ঘটনার জেরে ফের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় ৩টি অটোরিকশায় আগুন দেওয়া হয়।

    বুধবার (২৯ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ভোলা জেলা শহরের বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করেছে।

    পরে নৌবাহিনী, কোস্টগার্ড, পুলিশ, র‍্যাব ও ফায়ার সার্ভিসের সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এছাড়া ঘটনাস্থলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত আছেন।

    স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বেলা ১১টার দিকে ৩ জন সিএনজিচালিত অটোরিকশা বাসস্ট্যান্ডের অভ্যন্তরে রাখে। পরে বাস শ্রমিক ও সিএনজি চালকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় ওই ৩টি অটোরিকশায় আগুন দেওয়া হয়।

    এদিকে গতকাল রাতের সংঘর্ষের ঘটনায় ২টি বাসে অগ্নিসংযোগ, ৭টি বাসে ভাঙচুর ও বাস শ্রমিকদের ওপর হামলার প্রতিবাদসহ ক্ষতিপূরণ ও জড়িতদের শাস্তির দাবিতে ভোলার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাসস্ট্যান্ড থেকে জেলার ৫টি রুটে বাস চলাচলে ধর্মঘট ডেকেছে জেলা বাস মালিক সমিতি। 

    ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদাত হাচনাইন পারভেজ বলেন, আজ সকালেও উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। পরে যৌথ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উভয় পক্ষকে আলোচনার জন্য কর্তৃপক্ষ ডেকেছে। পরিস্থিতি এখন আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ