ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • পিরোজপুরে শহীদ জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকীতে দোয়া 

    পিরোজপুরে শহীদ জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকীতে দোয়া 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে জেলা বিএনপির কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

    অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, যুগ্ম আহবায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা, শ্রমিক দলের সভাপতি আব্দুস সালাম বাতেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আহসানুল কবির লীন প্রমুখ। এছাড়া বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    এসময় জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, জিয়াউর রহমান ছিলেন সাধারণ মানুষের নয়নের মনি। তিনি ছিলেন জনমানুষের নেতা। তিনি সাধারণ মানুষের জন্য নিজে খাল কেটেছেন। তার আদর্শ নিয়ে আগামী দিনে বিএনপি এগিয়ে যাবে। কিন্তু অতীতে কি করেছেন তার দোহাই দিয়ে এখন অপকর্ম করে এই দলে থাকার সুযোগ নাই।

    দোয়া পরিচালনা করেন জেলা ওলামা দলের সদস্য অধ্যক্ষ দেলোয়ার হোসেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ