ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯ নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার জান্নাতুল বানাত মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও ত্রিমাসিক অভিভাবক সমাবেশ  বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত
  • খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে দুই-একদিনের মধ্যে সিদ্ধান্ত: চিকিৎসক

    খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে দুই-একদিনের মধ্যে সিদ্ধান্ত: চিকিৎসক
    সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া/ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আগামী দুই-একদিনের মধ্যেই বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন।

    যুক্তরাজ্যের স্থানীয় সময় বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেলে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।

    চিকিৎসক জাহিদ হোসেন বলেন, ওনার (বেগম খালেদা জিয়া) বয়স এবং সবকিছু বিবেচনা করে চিকিৎসা দিতে সর্বোচ্চ চেষ্টা করছেন চিকিৎসকেরা। এই হাসপাতালের মেডিকেল বোর্ড এবং আমরা সবাই মিলে দুই-এক দিনের মধ্যে হয়তো একটা সিদ্ধান্তে আসব যে, ওনার লাইন অব ট্রিটমেন্টটা কী হবে। পরে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

    বেগম খালেদা জিয়ার চিকিৎসায় লন্ডন ক্লিনিকে আট সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এই মেডিকেল বোর্ডের চিকিৎসকদের সঙ্গে আমাদের যোগাযোগ আছে। তারা আমাদের সঙ্গে আলোচনা করছেন। দেশে বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়েও তারা আমাদের প্রশংসা করেছেন।

    বেগম খালেদা জিয়াকে যুক্তরাষ্ট্রে নেওয়ার সম্ভাবনা আছে কি না, জানতে চাইলে জাহিদ হোসেন বলেন, এটা নির্ভর করছে এখানকার চিকিৎসকদের ওপর। তারা যদি মনে করেন উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা দরকার, তখন সেটা হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ