ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন 
  • খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে বাসভবনে বিএনপির স্থায়ী কমিটি

    খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে বাসভবনে বিএনপির স্থায়ী কমিটি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে দলটির স্থায়ী কমিটি সদস্যরা গুলশানের বাসভবনে পৌঁছেছেন।

    রোববার (৫ জানুয়ারি) রাত ৮টায় চেয়ারপারসনের বাসভবনে তারা সাক্ষাৎ করতে যান।

    এদের মধ্যে রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, সালাউদ্দিন আহমেদ, সেলিমা রহমান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু ও অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

    এর আগে বিএনপির প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান সাংবাদিকদের জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থা ও সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে দলটির স্থায়ী কমিটির সদস্যরা রাতে সাক্ষাৎ করতে যাবেন।

    চিকিৎসার জন্য খুব শিগগির বিদেশ যাওয়ার কথা রয়েছে বিএনপি প্রধানের।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ