ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩
  • তজুমদ্দিনে মার্সেল ব্যান্ডের ডিজিটাল ক্যাম্পিং সিজন 

    তজুমদ্দিনে মার্সেল ব্যান্ডের ডিজিটাল ক্যাম্পিং সিজন 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মার্সেল ব্যান্ডের এক্সক্লুসিভ ডিলার মেসার্স ভূইয়া ইলেকট্রনিক্সের আয়োজনে ভোলার তজুমদ্দিনে ডিজিটাল ক্যাম্পিং সিজন-২০২১ অনুষ্ঠিত হয়েছে। 

    ক্যাম্পিং উপলক্ষে গতকাল শনিবার বিকেল সাড়ে ৩টায় এক্সক্লুসিভ ডিলার পয়েন্ট দক্ষিণ খাসেরহাটে একটি র‌্যালি বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শম্ভুপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়। 

    র‌্যালি পরবর্তীতে মেসার্স ভূইয়া ইলেকট্রনিক্সের মালিক ও মার্সেল ব্যান্ডের এক্সক্লুসিভ ডিলার লোকমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন, মার্সেল ব্রান্ডের এডিশনাল ডিরেক্টর শিহাবুল হক।

    বিশেষ অতিথির বক্তৃতা করেন, তজুমদ্দিন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ জাকির হোসেন হাওলাদার, উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি গিয়াস উদ্দিন পাঞ্চায়েত, শম্ভুপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামরুজ্জামান জান্টু, পশ্চিম লামছি শম্ভুপুর সরকারি প্রাথিমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিজাম উদ্দিন মাষ্টার, মার্সেল ব্রান্ডের ডেপুটি এসিস্ট্যান্ট ডিরেক্টর শহিদুল ইসলাম, এক্সপানশ অফিসার আল আমিন প্রমুখ। 

    এর আগে দিবসটি উপলক্ষে বিনামূল্যে খাদ্য ও বস্ত্র বিতরণ, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ