ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • জিয়াউর রহমান হত্যায় পলাতক আসামি মেজর মোজাফফর আটক বানারীপাড়ায় জুলাই শহীদ দিবসে আলোচনা সভা ও শ্রদ্ধাঞ্জলি  বরিশালে ১১দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে: হেলাল বরিশালে পুলিশের চলমান বিশেষ অভিযানে গ্রেফতার ২১  বরিশালে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও শহীদদের প্রতি শ্রদ্ধা বাবুগঞ্জের ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ছাত্রদল নেতা মাহফুজুল আলম মিঠু  পাথরঘাটায় বলেশ্বর নদীতে ৯ যাত্রী নিয়ে বন বিভাগের ট্রলারডুবি, নিখোঁজ ১ শিক্ষামন্ত্রীর পদত্যাগের এক দফা দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ পিরোজপুরে হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন পিরোজপুরে ঝর্ণা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হাই কোর্টে খালাস
  • রহস্য উদঘাটন, দাবী পুলিশের

    মঠবাড়িয়ায় মাদক সেবনকে কেন্দ্র করে কলেজ ছাত্র খুন 

     মঠবাড়িয়ায় মাদক সেবনকে কেন্দ্র করে কলেজ ছাত্র খুন 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়ায় চাঞ্চল্যকর কলেজ ছাত্র আল আমিন (২২) হত্যাকান্ডের রহস্য উদঘাটন করেছে বলে দাবী করেছেন থানা পুলিশ। মাদক সেবনকে কেন্দ্র করে এ হত্যাকান্ডটি ঘটেছে বলে প্রাথমিকভাবে পুলিশের ধারনা। এঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ৪ জনকে গ্রেপ্তার দেখিয়ে ১০ দিনের রিমান্ড চেয়ে গত বৃহস্পতিবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে  প্রেরন  করা হয়েছে । 

    কারাগারে প্রেরনকৃতরা হলো - উত্তর ভেচকী গ্রামের ওয়ারেছ খাঁর ছেলে আল আমিন খাঁ (২১),মনু খাঁর ছেলে আল আমিন (২৭) মৃত গফ্ফার সরদারের ছেলে আশ্রাফ ওরফে হুমায়ুন (২২) ও আলম বেপারীর ছেলে আরিফ (২১)। 

    উল্লেখ্য, গত রোববার রাতে (৪ এপ্রিল) উপজেলার উত্তর ভেচকী (বাইশ কুড়া) গ্রামের সিদ্দিক আকনের পুত্র ও ডৌয়াতলা ওয়াজেদ আলী খান কলেজের বিএ দ্বিতীয় বর্ষের ছাত্র আল আমিনের লাশ বাড়ীর সামনের ফসলের মাঠ থেকে উদ্ধার করে থানা পুলিশ।

    ঘটনার পরের দিন গত সোমবার দুপুরে নিহতের বাবা সিদ্দিক আকন অজ্ঞাতনামা আসামী করে মঠবাড়িয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এঘটনায় জড়িত থাকার সন্দেহে পুলিশ এলাকার ৬ যুবককে আটক করলেও মাদককে কেন্দ্র করে ৪ জন হত্যার সাথে সম্পৃক্ত থাকায় বাকী ২ জনকে ছেড়ে দেন। 

    মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ আবু জাফর মোঃ মাসুদুজ্জামান বলেন, গ্রেপ্তারকৃতদের ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে। তিনি আরও জানান, মাদক সেবনকে কেন্দ্র করে এ হত্যাকান্ডটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারনা । তবে রিমান্ডে নিয়ে  জিজ্ঞাসাবাদ করলে হত্যাকান্ডের বিস্তারিত জানা যাবে।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ