ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে কর্মশালা বরিশালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্‌যাপন ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় নারী হাজতির মৃত্যু উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক জেলেকে কারাদণ্ড ঝালকাঠিতে র‌্যালি, মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা 
  • টাকা নেওয়ার সময় আটক দুই কারারক্ষী

    টাকা নেওয়ার সময় আটক দুই কারারক্ষী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মাদক কারবারের অভিযোগে এক ব্যক্তিকে আটক করে তার কাছ থেকে অবৈধভাবে অর্থ আদায়কালে সাতক্ষীরা জেলা কারাগারের দুই রক্ষীকে আটক করেছে ডিবি পুলিশ। এসময় তাদের কাছে থেকে একটি মোটরসাইকেল ও এক জোড়া হ্যান্ডকাপ জব্দ করা হয়।

    শুক্রবার (৬ ডিসেম্বর) রাতে সাতক্ষীরা সদর উপজেলার রাজনগর গ্রামে বেত্রাবতী ব্রিজ থেকে তাদের আটক করা হয়।

    এই কারারক্ষীরা হলেন মো. মামুন চৌধুরী ও মো. রাজন বিশ্বাস। এদের মধ্যে মামুন চৌধুরী ঝিনাইদহ জেলার বালাপাড়া গ্রামের মো. মোয়াজ্জেম হোসেনের ছেলে এবং রাজন বিশ্বাস একই জেলার শৈলকূপা থানার ডাউটিয়া গ্রামের মো. ডব্লিউ বিশ্বাসের ছেলে।

    এক সংবাদ বিজ্ঞপ্তিতে সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশ জানায়, ডিবি পুলিশ পরিচয়ে মাদক কারবারিকে আটক করে অবৈধভাবে অর্থলাভের উদ্দেশ্যে ব্রিজের ওপর অবস্থান করছিলেন ওই দুই ব্যক্তি। এসময় স্থানীয়রা তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে সাতক্ষীরা জেলা পুলিশের গোয়েন্দা শাখায় খবর দেয়। 

    খবর পেয়ে ডিবি পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করলে তারা ঘটনার সত্যতা স্বীকার করেন। এসময় জনগণের উপস্থিতিতে তাদের মোটরসাইকেল ও এক জোড়া হ্যান্ডকাপ জব্দ এবং তাদের আটক করে সাতক্ষীরা ডিবি পুলিশের কার্যালয়ে নিয়ে আসা হয়।

    তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানানো হয় ওই সংবাদ বিজ্ঞপ্তিতে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ