ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন 
  • যত দ্রুত নির্বাচন তত দ্রুত দেশ স্থিতিশীল হবে: খন্দকার মোশাররফ

    যত দ্রুত নির্বাচন তত দ্রুত দেশ স্থিতিশীল হবে: খন্দকার মোশাররফ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    যত দ্রুত জাতীয় নির্বাচন হবে, তত দ্রুত দেশ স্থিতিশীল হবে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

    শুক্রবার (৬ ডিসেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এই দাবি করেন।  

    স্বৈরাচারের পতনের পর দেশ সংস্কার করবে বলেই বিএনপি অন্তর্বর্তী সরকারকে সমর্থন করেছে জানিয়ে মোশাররফ বলেন,  সংস্কার করে দ্রুত নির্বাচনের দিকে যেতে হবে এই সরকারকে। নির্বাচন পদ্ধতি সংস্কারের বিষয়ে অগ্রাধিকার দেয়া উচিৎ তাদের। এরপরই দ্রুত রোডম্যাপ ঘোষণা করতে হবে।
     
    সম্প্রতির বাংলাদেশে উসকানি দিয়ে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করা হচ্ছে অভিযোগ বিএনপির এই নেতা বলেন, আওয়ামী লীগ ও তার দোসররা ভারতে বৈধভাবে নয়, অবৈধভাবে আশ্রয় নিয়েছে। তারা সেখান থেকে ষড়যন্ত্র করবে সেটাই স্বাভাবিক।
     
    দেশের প্রতিটি মানুষ ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রই কাজে আসবে না বলে জানান খন্দকার মোশাররফ। তিনি বলেন, ঐক্যবদ্ধ হতে হবে সবাইকে, এর বিকল্প নেই। দল মত সহ সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ