ঢাকা সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • সাগরে গভীর নিম্নচাপ, সোমবার তৈরি হতে পারে ঘূর্ণিঝড় উদ্বোধনী ম্যাচের মতো ডি থ্রি টি-টোয়েন্টির ফাইনালও বরিশালে ঢাকা-বরিশাল মহাসড়কে ডোবায় ইতালি পরিবহন নদীতে মাছ ধরায় নিষেধাজ্ঞায় পরিবার নিয়ে কষ্টে দিন কাটছে জেলেদের নিউইয়র্ক স্টেটের বার পরীক্ষার সনদ পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত তাসিন স্থানীয় নির্বাচন:  বরগুনায় ইসলামী আন্দোলনের ৪৫ প্রার্থী ঘোষণা ‎বরিশাল তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি ওমর ফারুক, সম্পাদক আল আমিন গাজী সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের লাশ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার বরিশালে বিএনপি নেতার উদ্যোগে বিদ্যালয়ের দখলকৃত জমি উদ্ধার ও মাজার কার্যক্রম বন্ধ নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ
  • ইতিহাস গড়ে যুব হকি বিশ্বকাপে বাংলাদেশ

    ইতিহাস গড়ে যুব হকি বিশ্বকাপে বাংলাদেশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আম্পায়ারের শেষ বাঁশি। বাংলাদেশ দলের খেলোয়াড়দের উল্লাস। ডাগ আউট থেকে ছুটলেন কোচরা। ওমানের মাসকটে যুব এশিয়া কাপ হকিতে থাইল্যান্ডকে ৭-২ গোলে হারিয়ে বাংলাদেশ অ-২১ দল যুব বিশ্বকাপ নিশ্চিত করেছে। যা বাংলাদেশের হকির ইতিহাসে এই প্রথম। 


    আগামী বছর ভারতে অনুষ্ঠিতব্য যুব বিশ্বকাপে এশিয়া থেকে সাত দল অংশগ্রহণ করবে। স্বাগতিক ভারত সরাসরি খেলবে। বাকি ছয় দেশ চলমান জুনিয়র এশিয়া কাপ থেকে খেলার সুযোগ পাবে। বাংলাদেশ বি গ্রুপের তৃতীয় হয়ে আজ এ গ্রুপের চতুর্থ দল থাইল্যান্ডের মুখোমুখি হয়েছিল ৫ম-৬ষ্ঠ স্থান নির্ধারণী ম্যাচের জন্য। আজ থাইল্যান্ডকে হারিয়ে বাংলাদেশ পঞ্চম-ষষ্ঠ স্থান নির্ধারণী ম্যাচ নিশ্চিত করেছে। এর মাধ্যমে বিশ্বকাপও নিশ্চিত হয়েছে। 

    জাতীয় দল বা যুব দল কোনো পর্যায়েই থাইল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের হারের রেকর্ড নেই। আজ জিতলেই বিশ্বকাপ এমন পরিস্থিতিতে বাড়তি চাপ ও অতিরিক্ত আত্মবিশ্বাস- দুটিকেই দূরে সরিয়ে রেখে মাঠে নেমেছিলেন বাংলাদেশের খেলোয়াড়রা। মাঠে বেশ স্বাভাবিক খেলা খেলেই কাঙ্খিত জয় এনেছেন মওদুদুর রহমানের শিষ্যরা।

    জয়ের হিটে বাংলাদেশের গোলের যাত্রা শুরু তৃতীয় মিনিটে। তিন মিনিট পর পেনাল্টি কর্নারে ব্যবধান দ্বিগুণ করেন আমিরুল ইসলাম। দ্বিতীয় কোয়ার্টারের শুরুতে আব্দুল্লাহ এক গোল করেন। দ্বিতীয় কোয়ার্টারের শেষ মিনিটে থাইল্যান্ড গোল করে ম্যাচে থাকার ইঙ্গিত দেয়। 


    তৃতীয় কোয়ার্টারে মোহাম্মদ হাসান রিভার্স হিটে বাংলাদেশের লিড ৪-১ করেন। এরপর খানের গোলে ব্যবধান ৫-১। ঐ কোয়ার্টারে জয় আরেক গোল করলে বাংলাদেশের জয় প্রায় নিশ্চিত হয়ে যায়। চতুর্থ কোয়াটারে আব্দুল্লাহ গোল করলে স্কোরলাইন ৭-১ হয়। শেষ কোয়ার্টারে থাইল্যান্ডে আরেকটি গোল করলে ৭-২ ব্যবধানে শেষ হয় ম্যাচ।

    টুর্নামেন্টের শুরু থেকেই বিশ্বকাপের স্বপ্নটা বাংলাদেশ বাঁচিয়ে রেখেছিল দারুণভাবে। স্বাগতিক ওমানের বিপক্ষে ৩-১ গোলের জয় দিয়ে লাল-সবুজ প্রতিনিধিরা শুরু করে নিজেদের মিশন। যদিও পরের ম্যাচেই হকির পরাশক্তি পাকিস্তানের কাছে ৬-০ গোলের হারে মুখ থুবড়ে পড়ে। তবে গ্রুপের তৃতীয় ম্যাচে শক্তিশালী মালয়েশিয়ার বিপক্ষে ড্র করে কিছুটা কামব্যাক করে। 

    গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচে চীনের বিপক্ষে ছিল নাটকীয় এক ড্র। বাংলাদেশ নিজেদের গ্রুপে তৃতীয় হয়েছে সেই ম্যাচের সুবাদে। তাতে সমীকরণ দাঁড়ায়-  থাইল্যান্ডের বিপক্ষে জয় পেলেই বিশ্বকাপে উড়বে বাংলাদেশের পতাকা। তাইই হলো শেষ পর্যন্ত। ৭ গোলের জয়ে বিশ্বকাপে নিজেদের জায়গা নিশ্চিত করল বাংলাদেশের আগামী দিনের হকির প্রতিনিধিরা।  


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ