ঢাকা বুধবার, ১০ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • পটুয়াখালীতে হাত-পা বাঁধা গৃহবধূ উদ্ধার, স্বামী ও শ্বশুর গ্রেপ্তার উজিরপুরে দুই বাসের সংঘর্ষ, আহত ১২ বরিশালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে মোহাম্মদপুরে ডট ইন্টারনেটের করপোরেট কার্যালয়ে হামলা-লুটপাট, আহত ২   মানচিত্র থেকে হারিয়ে যেতে বসেছে বরিশাল নগরীর ১৭ খাল  মঠবাড়িয়ায়-পিরোজপুর সড়কে ব্রিজ ভেঙে খালে ট্রাক, ১০ রুটের যান চলাচল বন্ধ ২১ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার বিভাগীয় পর্যায়ের কার্যক্রম অনুষ্ঠিত  বরিশালবাসীর চিকিৎসাসেবায় একটি গুরুত্বপূর্ণ আস্থার কেন্দ্র জেনারেল হাসপাতাল: বিসিসি প্রশাসক
  • ফিফা বর্ষসেরার দৌড়ে ভিনিসিয়ুস-রদ্রিদের সঙ্গে মেসিও

    ফিফা বর্ষসেরার দৌড়ে ভিনিসিয়ুস-রদ্রিদের সঙ্গে মেসিও
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ক্যারিয়ারের সায়াহ্নে চলে এসেছেন। ইউরোপের ফুটবল ছেড়েছেন। বয়সও ৩৭ পেরিয়েছে। তবু ফিফার বর্ষসেরা মনোনয়নের দৌড়ে আছেন লিওনেল মেসি।

    বর্ষসেরা ফুটবলারের পুরস্কার ‘দ্য বেস্ট’-২০২৪-এর মনোনয়ন তালিকা প্রকাশ করেছে ফিফা। ছেলেদের ফুটবলে মনোনীত ১১ খেলোয়াড়ের মধ্যে ভিনিসিয়ুস, রদ্রি, কিলিয়ান এমবাপেদের সঙ্গে নাম আছে মেসির।

    এ নিয়ে ‘দ্য বেস্ট’ পুরস্কারে ৯ বারই মনোনয়ন পেলেন আর্জেন্টাইন অধিনায়ক। তিনি সর্বশেষ দুই বছরসহ তিনবার দ্য বেস্ট জিতেছেন। তবে ইন্টার মিয়ামি তারকা ছিলেন না চলতি বছরের ব্যালন ডি’অর পুরস্কারে ৩০ জনের মনোনয়ন তালিকায়।

    এবারের ফিফা দ্য বেস্টে বর্ষসেরা ১১ খেলোয়াড় হচ্ছেন জুড বেলিংহাম, কিলিয়ান এমবাপে, ভিনিসিয়ুস জুনিয়র, দানি কার্ভাহাল, আর্লিং হালান্ড, টনি ক্রুস, রদ্রি, মেসি, ফেদেরিকো ভালভের্দে, ফ্লোরিয়ান রিৎজ ও লামিনে ইয়ামাল। এর মধ্যে রদ্রি ব্যালন ডি'অর জিতেছেন।

    ছেলেদের বিভাগে বর্ষসেরা কোচের মনোনয়ন পেয়েছেন কার্লো আনচেলত্তি, লিওনেল স্কালোনি, লুই দে লা ফুয়েন্তে, পেপ গার্দিওলা ও জাবি আলোনসো।

    ফিফা জানিয়েছে, মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে খেলোয়াড়দের ২০২৩ সালের ২১ আগস্ট থেকে ২০২৪ সালের ১০ আগস্ট সময়ের পারফরম্যান্স বিবেচনায় নেওয়া হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ