ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩
  • দৌলতখানে হাত বাড়ালেই মিলছে মাদক, বিপথে যুব সমাজ

    দৌলতখানে হাত বাড়ালেই মিলছে মাদক, বিপথে যুব সমাজ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দ্বীপ জেলা ভোলার দৌলতখানে হাত বাড়ালেই মিলছে মাদক। মাদকাসক্ত হয়ে  বিপথে চলে যাচ্ছে এখানকার  যুবসমাজ। স্কুল-কলেজের শিক্ষার্থীরাও মাদকে আসক্ত হয়ে পড়েছে । এতে উদ্বিগ্ন  অভিভাবক ও সচেতনমহল। মাদকের টাকা জোগার করতে  চুরি, ছিনতাইয়ের মতো ঘটনায় জড়িয়ে পড়ছে মাদকসেবীরা। 

    এলাকায় দিনে দিনে মাদকসেবীর সংখ্যাও আশঙ্কাজনক হারে বাড়ছে। সচেতনমহলের মতে, গত ৫ আগস্টের পর থেকে আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তায় মাদক কারবারীরা অবাধে চালিয়ে যাচ্ছে তাদের মাদক ব্যবসা। যদিও পুলিশ বলছে, মাদক উদ্ধারে পুলিশের নিয়মিত  অভিযান অব্যাহত রয়েছে।  তবুও মাদকের বিস্তার রোধ হচ্ছে না। 

    দৌলতখানের পৌরশহরসহ বিভিন্ন ইউনিয়নে মাদকের শতাধিক স্পট রয়েছে। এসব স্পটে মাদকদ্রব্যের মধ্যে ইয়াবা ট্যাবলেট, গাঁজা, ফেনসিডিল বেশি বিক্রি হচ্ছে। স্পটগুলোর মধ্যে  চরখলিফা  ইউনিয়নের কলিম পাটোয়ারী বাড়ীর মোড়,  দৌলতখান কলেজ রোডের  মাথা, বিএনপি বাজার, লাহারি জঙ্গল মোড়,  মুনাফ বেপারীর মোড় মাদকের বড় স্পট। 

    এসব স্পটগুলোয় সন্ধ্যা নামলেই  মাদকসেবী ও মাদককারবারিদের আনাগোনা বেড়ে যায়। মাদকসেবীরা মুঠোফোনে কারবারীদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে কিনে নেয় মাদকদ্রব্য।  মাঝে মধ্যে  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও পুলিশ এসব স্পটে অভিযান পরিচালনা করে ছোট মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হলেও বড় বড় মাদককারবারিরা থেকে যায় অধরা। 

    অনুসন্ধানে জানা গেছে,  কুমিল্লা, ফেনী ও নোয়াখালী থেকে দৌলতখানে  মাদকের চালান আসছে। মাদক করবারিরা অভিনব পন্থায় দৌলতখান -আলেকজান্ডার  নৌরুটে দৌলতখান ও ভোলায় মাদক পাচার করছে। মাদক কারবারি সিন্ডিকেট এত শক্তিশালী যে, আইনশৃঙ্খলা বাহিনী হানা দেওয়ার আগেই পুলিশের উপস্থিতি  টের পেয়ে যাচ্ছে। মাদক কারবারি  সিন্ডিকেটের নেতৃত্ব দিচ্ছে এলাকার কিছু প্রভাবশালী  ব্যক্তি। 

    নাম প্রকাশে অনিচ্ছুক কলিম পাটোয়ারী বাড়ি মোড় এলাকার এক ব্যক্তি বলেন, ওই এলাকায় আইনশৃঙ্খলাবাহিনী  অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীকে আটক করলেও অদৃশ্য কারণে ছেড়ে দেয়। কোনভাবেই এই এলাকায় মাদক নিয়ন্ত্রণ  হচ্ছে না।

    দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  জিল্লুর রহমান  বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের নিয়মিত অভিযান অব্যহুত আছে। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ