ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩
  • লালমোহনে নারী সমাবেশ ও মতবিনিময় সভা 

    লালমোহনে নারী সমাবেশ ও মতবিনিময় সভা 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার লালমোহন উপজেলায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নারী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে ভোলা জেলা তথ্য অফিসের আয়োজনে বার্ষিক কর্মসম্পাদন চুক্তির আওতায় লালমোহন উপজেলার কালমা ইউনিয়নের ডাওরী হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

    সভায় ভার্চ্যুয়ালী যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের গণযোগাযোগ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক খালেদা বেগম।

    এ সময় তিনি বলেন, সন্তানদের সুন্দর ভবিষ্যৎ গড়তে মায়েদের ভূমিকা এবং সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের সন্তানদের কেবল স্কুলে আসা-যাওয়া করলেই হবে না, তারা সঠিকভাবে পড়ছে কিনা তার দিকেও নজর রাখতে হবে। এছাড়া কিশোর-তরুণ বয়সী সন্তাদের প্রতি সবচেয়ে বেশি খেয়াল রাখতে হবে। কারণ এরা কোনোভাবে বিপথগামী হলে পরিবার, সমাজ এবং দেশে মারাত্মকভাবে বিরূপ প্রভাব পড়বে।

    অনুষ্ঠিত সভায় লালমোহন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইন্দ্রজিৎ চন্দ্র দেবনাথের সভাপতিত্বে জেলা তথ্য কর্মকর্তা মো. শাহ আব্দুর রহিম নুরন্নবী, ডাওরী হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইয়াহিয়া খাঁনসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং নারী অভিভাবকরা উপস্থিত ছিলেন।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ