ঢাকা মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় আইনের শাসন অপরিহার্য: প্রধানমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে অসহযোগ আন্দোলনের ডাক, ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি উপাচার্যের  বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু ‘দেশে জঙ্গিবাদের অস্তিত্ব নেই, রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হতো’ জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অ‌ভিযোগ পায়‌নি ইইউ নির্বাচন মিশন কালবৈশাখী তাণ্ডব চালালো নলছিটির জনপদে, ঘর ধসে এক শিশুর মৃত্যু বন্দিদশায় থেকেও দুর্ঘটনার কবলে সাবেক প্রতিমন্ত্রী পলক রাজধানীর গুলশানে বিদেশি নাগরিককে পিটিয়ে হত্যা সৌদি আরবে আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু ভাইরাসে আক্রান্ত নেইমার
  • তিন কলেজ সংঘাত : গুলিবিদ্ধসহ আহত অন্তত ৩৫

    তিন কলেজ সংঘাত : গুলিবিদ্ধসহ আহত অন্তত ৩৫
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর যাত্রাবাড়ীর কাজলার ড. মাহবুবুর রহমান কলেজ, কবি নজরুল কলেজ ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে অন্তত ৩৫ জন আহত হয়েছেন।

    সোমবার দুপুর থেকে তাদের আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

    আহতরা হলেন-
    সোহরাওয়ার্দী কলেজের এইচএসসি প্রথম বর্ষের রাজীব (১৯), শাহেদুল (২০), আশিকুল (২১), রোহান (১৯), সম্রাট (১৮), জয় (১৮)।

    কবি নজরুল সরকারি কলেজের এইচএসসি প্রথম বর্ষের রানা (২০), মারুফ (১৯), হাসিনুর (১৯), সিফাত (১৮), জাহেদুল (২১), আসিফ মাহমুদ (১৮), সাকির (১৯), জুবায়ের রহমান সাজ্জাদ (১৯), সৈকত (১৯), জারিফ (১৮); এইচএসসি দ্বিতীয় বর্ষের আরাফাত (১৯), মারুফ (২২); অনার্স প্রথম বর্ষের অনুপম দাস (২৩), জুয়েল ইসলাম (২২), নাঈম (২২); অনার্স দ্বিতীয় বর্ষের সুমন (২২)।

    ইম্পেরিয়াল কলেজের প্রথম বর্ষের হুমায়ুন (২০)।

    সলিমুল্লাহ কলেজের এইচএসসি প্রথম বর্ষের রুমান (১৯), নোমান (২০); এইচএসসি দ্বিতীয় বর্ষের সাইদুল ইসলাম (১৯), অনয় (২১), আব্দুর রহমান (২০); অনার্স দ্বিতীয় বর্ষের রাজীব (২৪)।

    মাহবুবর রহমান মোল্লা কলেজের এইচএসসি প্রথম বর্ষের নাফি (১৮) (গুলিবিদ্ধ), অনার্স প্রথম বর্ষের ইনতিয়াক (২২)।

    দোলাইপাড় এ কে স্কুলের এসএসসি পরীক্ষার্থী তাসরিফ (১৮)।

    দনিয়া ব্রাইট স্কুলের নবম শ্রেণির ছাত্র মাহিম হোসেন (১৫)।

    রাজারবাগ পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি প্রথম বর্ষের আরাফাত (১৯)।

    ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, যাত্রাবাড়ী থেকে আহত অবস্থায় অন্তত ৩৫ জনকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। এদের মধ্যে বেশিরভাগ শিক্ষার্থী মাথায় এবং শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।

    এ ছাড়া, মাহবুবুর রহমান মোল্লা কলেজের এক শিক্ষার্থীর পেটে গুলি লেগেছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন তিনি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ