ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
  • মাঠ ছাড়তে নারাজ ইমরান সমর্থকরা, পাকিস্তানে চরম উত্তেজনা

    মাঠ ছাড়তে নারাজ ইমরান সমর্থকরা, পাকিস্তানে চরম উত্তেজনা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের রাজনৈতিক দল তেহরিক-ই-ইনসাফের ডাকা বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে পাকিস্তানে চরম উত্তেজনা বিরাজ করছে।

    রোববার (২৪ নভেম্বর) দলটির নেতাকর্মীরা রাজধানী ইসলামাবাদের দিকে যাত্রা শুরু করে। তবে সরকারি বাধায় তা থমকে যায়। তাই আজ (২৫ নভেম্বর) ইসলামাবাদের দিকে যাত্রা শুরু করবে তারা।

    পিটিআই নেতা শওকত ইউসুফজাই বলেছেন, বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে ইসলামাবাদের উদ্দেশে যাত্রা শুরু করা হয়েছিল। কিন্তু বিভিন্ন বাধা ও বড় মিছিল হওয়ায় ধীর গতিতে মুভ করা হয়।

    ইউসুফজাই বলেছেন, কেপি সিএম গন্ডাপুর শান্তিপূর্ণভাবে যে কোনো মূল্যে ডি-চকে পৌঁছাতে চায়।


    দেশটির সরকার পিটিআইয়ের এই বিক্ষোভ সমাবেশ যেকোনো মূল্যে ছত্রভঙ্গ করতে চায়। অন্যদিকে পিটিআই নেতাকর্মীরা মাঠ ছাড়তে নারাজ। তাই গতকাল না পারলেও আজ তারা আবার রাজধানীর দিকে যাত্রা শুরু করবে।

    এর আগে আদিয়ালা কারাগার থেকে এক বিবৃতিতে ইমরান খান বলেছেন, ইসলামাবাদে যে প্রতিবাদ সমাবেশের ডাক দেওয়া হয়েছে তা স্থগিত করা হবে না। কারণ এখন পর্যন্ত তার মুক্তির ব্যাপারে স্পষ্ট ইঙ্গিত মিলছে না।

    ইমরান বলেন, আমার দলের নেতাদের মাধ্যমে সমাবেশ বন্ধের প্রস্তাব দেওয়া হয়েছে। তবে নেতাদের মুক্তির বিষয়ে কোনো কথা বলা হচ্ছে না।


    ইমরান খান অভিযোগ করে বলেন, ইসলামাবাদ হাইকোর্ট জামিন দিলেও সরকার আমার মুক্তির ব্যবস্থা করছে না। এক্ষেত্রে সরকারের আন্তরিকতার অভাব রয়েছে বলেও জানান তিনি।

    সূত্র: ডন, পিটিআই


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ