ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩
  • চরফ্যাশনে মোটরসাইকেল-নসিমনের সংঘর্ষে নিহত ২

    চরফ্যাশনে মোটরসাইকেল-নসিমনের সংঘর্ষে নিহত ২
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার চরফ্যাশনে মালবাহী নসিমনের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. ইমন (১৬) ও নেছার উদ্দিন (২০) নামের দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন সিয়াম (২০) নামের একজন।

     
    মঙ্গলবার (১২ নভেম্বর) বিকেলে ভোলা-চরফ্যাশন সড়কের কাইমুদ্দির মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

    চরফ্যাশন ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহযোগিতায় গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক ইমন ও নেছারউদ্দিনকে মৃত ঘোষণা করেন। আহত সিয়ামকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা হাসপাতালে (শেবাচিম) পাঠান।  

    ইমন উপজেলার নীলকমল ইউনিয়নের মো. কালামের ছেলে। আর নেছার হলেন বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়নের কালিগঞ্জ গ্রামের ইলিয়াস আহমেদের ছেলে। এছাড়া সিয়াম চরফ্যাশন উপজেলার ওসমানগঞ্জ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আনছার আলীর ছেলে।

    পুলিশ ও স্বজনরা জানায়, বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়নের কালিগঞ্জ গ্রামের নেছার উদ্দিনের বাড়ি থেকে মঙ্গলবার বিকেলে তিন বন্ধু মোটরসাইকেলযোগে চরফ্যাশনে আসছিলেন। পথে চরফ্যাশন পৌরসভার ১ নম্বর ওয়ার্ড কাইমুদ্দির মোড় পৌঁছালে যাত্রীবাহী একটি বাসকে অতিক্রম করার সময় অপর দিক থেকে আসা একটি দ্রুতগামী মালবাহী নসিমন-করিমনের সঙ্গে তাদের মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মোটরসাইকেলটি ছিটকে পড়ে তিন আরোহী গুরুতর আহত হন।

    চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান হাওলাদার বলেন, ঘটনার খবর শুনে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগ থাকলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ