ঢাকা মঙ্গলবার, ১৯ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • ‘স্বপ্নের সেতু’ নির্মাণ সম্ভাব্যতা যাচাইয়ে গিয়ে অবরুদ্ধ সেতুমন্ত্রী বাজারে পাঁচ টাকার নতুন নোট, কী আছে ডিজাইনে শেখ হাসিনার প্রতি আমাদের ইনসাফ থাকবে: তথ্য উপদেষ্টা ১০ নম্বর জার্সি ফিরে পেলে নেইমার ছোঁবেন পেলেকে নদীতে ভিটেমাটি হারিয়ে জিওব্যাগের ওপর হাবিব দম্পতির বসবাস  যুক্তরাষ্ট্রে মসজিদে ২ কিশোরের বন্দুক হামলা, হামলাকারীসহ নিহত ৫ হাম রোগীর জন্য আলাদা ওয়ার্ড বাধ্যতামূলক : স্বাস্থ্য অধিদপ্তর আকস্মিক বরিশাল নৌ-বন্দরে প্রতিমন্ত্রী রাজিব, অতঃপর পবিপ্রবিতে আন্দোলনরত শিক্ষকদের ওপর হামলা, বিএনপির আরও দুই নেতাকে দল থেকে অব্যাহতি বরিশালে হামে আরো দুই শিশুর মৃত্যু
  • আওয়ামী লীগ-বিএনপি দুটাই দুর্নীতিবাজ ও অত্যাচারী: ফয়জুল করিম

    আওয়ামী লীগ-বিএনপি দুটাই দুর্নীতিবাজ ও অত্যাচারী: ফয়জুল করিম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আওয়ামী লীগ-বিএনপির মধ্যে কোনো পার্থক্য নেই বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম।

    তিনি বলেন, জালেম, দুর্নীতিবাজ ও অত্যাচারীদের দল আওয়ামী লীগ-বিএনপি। ওরা আমাদের রক্ত এবং লাশ ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহার করতে চায়। বাংলাদেশের জনগণের আবেগকে যারা তাচ্ছিল্য করবে জনগণ তাদের রক্ষা করবে না।

    মঙ্গলবার (১২ নভেম্বর) বিকেলে নওগাঁ শহরের এটিম মাঠে এক গণসমাবেশে তিনি এসব কথা বলেন।

    ফয়জুল করিম বলেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকারের হাত থেকে এই দেশের সাধারণ মানুষকে মুক্তি দিতে আবু সাঈদ, মুগ্ধসহ হাজারো যুবক বুকের তাজা রক্ত রাজপথে ঢেলে দিয়েছেন। হাজারো মা তার ছেলে হারিয়েছেন। বোনরা বিধবা হয়েছেন। বাচ্চারা এতিম অবস্থায় ঘুরছে। অথচ সেই খুনিদের সঙ্গে হাত মিলিয়ে শহীদদের রক্তের সঙ্গে গাদ্দারি করছে চিহ্নিত একটি রাজনৈতিক দল। ওরা এদেশের মানুষের রক্ত এবং আবেগের ওপর দাঁড়িয়ে ক্ষমতায় যেতে চায়।


    তিনি আরও বলেন, এদেশের মানুষ তিনবেলা পেট ভরে খেত চায়। মাথা উঁচু করে বাঁচতে চায়। এদিকে বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। আমাদের রক্ত, ত্যাগ ও শ্রম নিয়ে ছিনিমিনি খেলতে চাইলে বিএনপিকে এ দেশের মানুষ রক্ষা করবে না। তাদেরও বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে ছাড়বে।

    দেশের মানুষ শান্তি ও মুক্তির জন্য বার বার জীবন দিয়েছে উল্লেখ করে সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেন, কিন্তু চোর এবং ডাকাতরা মানুষের রক্ত নিয়ে হলি খেলেছে। মানুষের আবেগ এবং বিবেককে কাজে লাগায়নি। তাই অন্য দেশের মানুষরা সোনার খনি, রুপার খনি পেলেও আমরা পেয়েছি চোরের খনি। এই বক্তব্য শেখ সাহেব নিজেই বলে গেছেন।

    এসময় ইসলামী আন্দোলন বাংলাদেশ নওগাঁ জেলা শাখার সভাপতি মাস্টার মুহাম্মদ আশরাফুল ইসলামের সভাপতিত্বে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মওলানা মুহাম্মদ আব্দুল হক আজাদ, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মওলানা মুহাম্মদ আবুল কালাম আজাদসহ জেলার বিভিন্ন ইউনিটের নেতারা বক্তব্য রাখেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ