ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন 
  • ওবায়দুল কাদেরের ব্যক্তিগত সহকারী মেহেন্দিগঞ্জের মতিন আটক 

    ওবায়দুল কাদেরের ব্যক্তিগত সহকারী মেহেন্দিগঞ্জের মতিন আটক 
    ওবায়দুল কাদেরের ব্যক্তিগত সহকারী মতিন আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কেরানীগঞ্জ থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ব্যক্তিগত সহকারী আব্দুল মতিনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

    সোমবার (১১ নভেম্বর) ভোরে কেরানীগঞ্জ মডেল থানার শাক্তা ইউনিয়নের চর ওয়াশপুর গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বাড়িটি মতিনের স্ত্রীর নামে কেনা।


    আব্দুল মতিন (৫০) বরিশালের মেহেন্দিগঞ্জ থানার চর খাকাকাটা গ্রামের খলিলুর রহমানের ছেলে। তিনি ওবায়দুল কাদেরের ব্যক্তিগত সহকারীর পাশাপাশি ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক।

    আব্দুল মতিন ওই বাড়িতে অবস্থান করছেন- এমন খবরে রোববার বিকেলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বাড়িটি ঘিরে রাখে। পরবর্তীতে তার অবস্থান নিশ্চিত করে বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

    কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ সোহরাব আল হোসাইন সংবাদমাদ্যমকে জানান, ৫ আগস্ট সরকার পতনের পর থেকে আব্দুল মতিন আত্মগোপনে ছিলেন। আটকের পর এখন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ