ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩
  • সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের ব্যাংক হিসাবের ১২ কোটি টাকা অবরুদ্ধ

    সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের ব্যাংক হিসাবের ১২ কোটি টাকা অবরুদ্ধ
    সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করেছেন আদালত। এতে ১২ কোটি ১১ লাখ ৯৪ হাজার ১৮০ টাকা স্থিতি থাকার তথ্য রয়েছে।

    সোমবার (৪ নভেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন দুদকের আবেদনের পর এ আদেশ দেন।

    আসাদুজ্জামান খান কামালের অবরুদ্ধ হওয়া ব্যাংক হিসাবের মধ্যে জনতা ব্যাংকে পাঁচ কোটি ৪৪ লাখ ৮২ হাজার ৫১২ টাকা, ইউনিয়ন ব্যাংকের তিন হিসাবে তিন কোটি ৬১ লাখ ৪৬ হাজার ৫৯৪ টাকা, সীমান্ত ব্যাংকে এক কোটি ৩৭ লাখ ৪৫ হাজার ৫৯৬ টাকা, সিটি ব্যাংকের তিন হিসাবে এক কোটি ৫৯ লাখ ৫২ হাজার ৪২৬ টাকা এবং সোনালী ব্যাংকের হিসাবে ৮ লাখ ৬৭ হাজার টাকা রয়েছে।

    দুদকের আবেদনে বলা হয়, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ১৬ কোটি ৪১ লাখ ৫৭ হাজার ৫৭৪ টাকার সম্পদের মালিকানা অর্জন ও দখলে রেখে এবং ৯টি ব্যাংক হিসাবে সন্দেহজনকভাবে ৫৫ কোটি ৯২ লাখ ৪৪ হাজার ৪৩৬ টাকা লেনদেন করে মানিলন্ডারিংয়ের সম্পৃক্ত অপরাধ দুর্নীতি ও ঘুষের মাধ্যমে পাওয়া অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস গোপন করার উদ্দেশ্যে তা রূপান্তর, স্থানান্তর ও হস্তান্তর করেছেন।
     
    সাবেক এই স্বরাষ্ট্রমন্ত্রী অবৈধভাবে অর্জিত সম্পদ অন্যত্র বিক্রি বা হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার প্রচেষ্টায় লিপ্ত রয়েছেন। এ কারণে তার নামের ৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করা প্রয়োজন। তার ব্যাংক হিসাবগুলো অবরুদ্ধ করা না গেলে বিচারকালে তা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা সম্ভব হবে না। এতে রাষ্ট্রের অপূরণীয় ক্ষতি হওয়ার শঙ্কা রয়েছে।

    উল্লেখ্য, গত ১ সেপ্টেম্বর আসাদুজ্জামান খান কামাল ও তার স্ত্রী লুৎফুল তাহমিনা খানসহ পরিবারের সদস্যসহ ১০ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ