ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩
  • খালা বাড়ি বেড়াতে গিয়ে পুকুরে ডুবে ৩ শিশুর মৃ*ত্যু

    খালা বাড়ি বেড়াতে গিয়ে পুকুরে ডুবে ৩ শিশুর মৃ*ত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার তজুমদ্দিনে পুকুরে গোসলে নেমে তিন শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৮ অক্টোবর) দুপুরে উপজেলার সোনারপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

    তারা হলো, মিম আক্তার (১০), মারজিয়া আক্তার (৮) ও রাফিয়া আক্তার (৯)। মিম আক্তার ও মারজিয়া আক্তার জেলার বোহানউদ্দিন উপজেলার হাসাননগর ইউনিয়নের মো. হোসেনের মেয়ে এবং রাফিয়া আক্তার তজুমদ্দিন উপজেলার সোনাপুর ইউনিয়নের মো. গোলাম মোর্শেদের মেয়ে।


    মৃতের স্বজনরা জানান, মিম ও মারজিয়া মায়ের সঙ্গে খালার বাড়িতে বেড়াতে যায়। দুপুরে তিন শিশু বসতঘরের পাশে পুকুর গোসল করতে যান। এক পর্যায়ে তারা পুকুরে পড়ে যায়। দীর্ঘক্ষণ তাদের দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। এরপর তিন শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

    তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ